Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌প্রকাশিত ‘‌তেজস’‌–এর ফার্স্ট লুক, বায়ুসেনার পাইলটের ভূমিকায় কঙ্গনা

পরপর ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেশ কিছু মাস ধরে তিনি জয়ললিতার বায়োপিক '‌থালাইভা’‌র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি তাঁর পরবর্তী ছবির ঘোষণা করে দিলেন। ছবির নাম '‌তেজস’‌, এই ছবিতে কঙ্গনাকে ভারতীয় বায়ু সেনার পাইলটের চরিত্রে দেখা যাবে। ছবির নির্মাতা এবং কঙ্গনা দু’‌জনেই এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন।

প্রকাশ হল ‘‌তেজস’‌–এর ফার্স্ট লুক


কঙ্গনার টিম ইনস্টাগ্রামে '‌তেজস’‌–এ তাঁর ফার্স্ট লুক শেয়ার করে লিখেছে, 'সাহসী হৃদয় ও দৃঢ় নেতৃত্বাধীন ইউনিফর্ম পরিহিত সেই সব মহিলাদের জন্য যাঁরা আমাদের দেশের খাতিরে দিনরাত আত্মত্যাগ করে চলেছেন, কঙ্গনা তাঁর পরবর্তী ছবি '‌তেজস’‌–এ বায়ুসেনার পাইলটের ভূমিকায় অভিনয় করছেন।’‌‌ এই ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ। ইনস্টাতে শেয়ার হওয়া ছবিতে দেখা গিয়েছে কঙ্গনার পরনে আইএএফের পোশাক, চুল পরিস্কার করে খোঁপা করা এবং তাঁর চোখে সানগ্লাস। কঙ্গনার হাতে রয়েছে হেলমেট। তাঁর পেছনে পার্ক করা রয়েছে যুদ্ধবিমান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর এই লুকসকে পছন্দ করেছেন।

কঙ্গনার শেষ ছবি '‌পাঙ্গা’‌ বক্স অফিসে সেভাবে ম্যাজিক দেখাতে পারেনি, যদিও এই ছবিতে কঙ্গনার অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। কঙ্গনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রিচা চাড্ডা, নীনা গুপ্তা এবং জস্‌সি গিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+