জেনে নিন কাদের মাথায় উঠলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০-র সেরার মুকুট

ইতিমধ্যেই জানতে পেরেছেন এবার ফিল্মফেয়ার অ্যায়ার্ডের আসর বসছে অসমে। সোজা কথায় এবারের অনুষ্ঠান একেবারে ডেস্টিনেশন ফিল্মফেয়ার ! মুম্বই থেকে সরে গিয়ে এবারের ফিল্মফেয়ারের আসর বসে গুয়াহাটিতে। রবিবাসরীয় সন্ধ্যায় সেই তারকাখচিত অনুষ্ঠান টিভির পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। কিন্তু জানেন কী কোন ছবি পাচ্ছে সেরার শিরোপা? বা কোন অভিনেতার মাথায় উঠতে চলেছে সেরার মুকুট?

দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০-র সেরাদের তালিকা

আসুন একনজরে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক

কোন বিভাগ থেকে সেরার পুরস্কার জিতলেন, তা জানতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ঢুঁ মারছেন অনেক সিনেপ্রেমী ও নামজাদা তারকাদের অগুনতি ফ্যানেরা। এবার অসমের মঞ্চে বাজিমাত করল রণবীর সিং অভিনীত গাল্লি বয়। পাশাপাশি আয়ুষ্মান খুরানার আর্টিক্যাল ১৫-র ঝুলিতে উঠেছে অনেক পুরষ্কার। এখন ৬৫ তম ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকায় এবার একটু চোখ বুলিয়ে নিন।

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)- ভূমি পেডনেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)

সেরা অভিনেতা (ক্রিটিকস)- আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)

সেরা ছবি (ক্রিটিকস)- আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া

সেরা অভিনেতা- রণবীর সিং (গল্লি বয়)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেতা- সিদ্ধান্ত চতুর্বেদী (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেত্রী- অম্রুতা সুভাষ (গল্লি বয়)

সেরা ডেবিউ পরিচালক- আদিত্য ধর (উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

সেরা ডেবিউ অভিনেতা- অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)

সেরা পরিচালক- জোয়া আখতার (গল্লি বয়)

সেরা অরিজিনাল গল্প- অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)

সেরা অ্যাকশন- পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)

সেরা করিওগ্রাফার- রেমো ডিসুজা (কলঙ্ক)

সেরা সিনেমাটোগ্রাফি- জয় ওজা (গল্লি বয়)

সেরা সম্পাদনা- শিবকুমার (উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

সেরা সংলাপ- বিজয় মৌর্য (গল্লি বয়)

সেরা ছবি- গল্লি বয়

সেরা ডেবিউ অভিনেত্রী- অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)

সেরা প্লেব্যাক গায়ক- অরিজিৎ সিং (কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা- শিল্পা রাও (ওয়ার)

সেরা লিরিক্স- ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গল্লি বয়)

সেরা মিউজিক অ্যালবাম- গাল্লি বয় এবং কবীর সিং

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গল্লি বয়)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+