এ বছর কোন কোন বলিউড অভিনেতা–অভিনেত্রী এনসিবির নজরে ছিলেন, দেখে নিন এক ঝলকে

এ বছর কোন কোন বলিউড অভিনেতা–অভিনেত্রী এনসিবির নজরে ছিলেন, দেখে নিন এক ঝলকে

একে তো করোনা ভাইরাসের প্রকোপ তার ওপর জুন মাসে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর অভিনেতা–অভিনেত্রীদের নিয়ে টানা–হ্যাঁচড়া, সব মিলিয়ে ২০২০ সাল বলিউডের জন্য মোটেও ঠিক ছিল না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে উঠে আসে বলিউড মাদক কাণ্ড। আর সেখানে কেচোঁ খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে আসে।

রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডের মাদক কাণ্ড জড়িয়ে যাওয়ায় তার তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। টানা তিনদিন এ প্রসঙ্গে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের বান্ধবী তথা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এরপরই তাঁকে গ্রেফতার করে এনসিবি। রিয়ার আগে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। রিয়া চক্রবর্তী অক্টোবরে মুক্তি পেলেও এখনও মুক্তি পাননি শৌভিক চক্রবর্তী।

শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত

শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত

রিয়া চক্রবর্তীকে জেরা করে নাম উঠে আসে বলিউডের এ তালিকাভুক্ত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত সিংয়ের। রিয়া চক্রবর্তী এনসিবিকে জেরায় জানান যে সুশান্তের খামার বাড়ির পার্টিতে এঁরা সকলেই আসতেন এবং সেখানে মাদক সেবনও হত। তবে এই তিন অভিনেত্রী এনসিবিকে জানিয়েছেন যে তাঁরা সুশান্তের পার্টিতে গেলেও কোনওদিন মাদক সেবন করেননি।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

তবে বলিউড মাদক কাণ্ডে যে দীপিকা পাড়ুকোনের নামও জড়িয়ে পড়বে তা হয়ত কেউই ভাবেননি। বিতর্কিত হোয়াটস অ্যাপ চ্যাটে অভিনেত্রী তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে খোলাখুলি মাদক নিয়ে আলোচনা করেছিলেন। পুরনো সেই চ্যাট সামনে আসতেই দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসে। দীপিকাকে সমন পাঠানো হয় এনসিবির পক্ষ থেকে। তবে সেই সময় গোয়ায় থাকার কারণে তিনি তৎক্ষণাত এনসিবির দফতরে হাজিরা দিতে না পারলেও পরে তিনি জিজ্ঞাসাবাদের জন্য যান। দীর্ঘক্ষণ দীপিকাকে জিজ্ঞাসাবাদ করার পর ও তাঁর ফোন রেখে দেওয়ার পর অবশেষে এনসিবির থেকে ক্লিনচিট পান অভিনেত্রী।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

মাদক মামলায় জড়িয়ে যায় অভিনেতা অর্জুন রামপালের নামও। এনসিবি এর আগে তাঁর শ্যালককে এই কাণ্ডে গ্রেফতার করেছিল। এরপরই সমন পাঠানো হয় তাঁকে। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এর আগে তাঁর মুম্বইয়ের বেশ কিছু জায়গায় অবস্থিত বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

ফিরোজ নাদিদওয়ালা

ফিরোজ নাদিদওয়ালা

প্রযোজক ফিরোজ নাদিদওয়ালাও এনসিবির নজরে ছিল। ফিরোজের স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ১০ গ্রাম গাঁজা কেনার অপরাধে গ্রেফতার করা হয় তাকে।

ভারতী সিং ও হর্ষ লিম্বোচিয়া

ভারতী সিং ও হর্ষ লিম্বোচিয়া

বলিউড মাদক কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়া। ভারতী সিংয়ের বাড়ি ও অফিস থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার জেরে গ্রেফতার হতে হয় ভারতী ও তাঁর স্বামীকে। তবে কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+