বঙ্গললনা সুস্মিতা প্রমাণ করলেন কে আসল 'দিলবর ' গার্ল! দেখুন ভিডিও
'দিলবর' গানের ছন্দে কিছুদিন আগেই নাচের তালে মাতিয়ে দিয়েছিলেন নোরা ফাতেহি।। নব্বইয়ের দশকের এই হিট গানের রিমেক-এ নোরার নাচের ভিডিও ক্রমেই ভাইরাল হয়ে ওঠে।
'দিলবর' গানের ছন্দে কিছুদিন আগেই নাচের তালে মাতিয়ে দিয়েছিলেন নোরা ফাতেহি।। নব্বইয়ের দশকের এই হিট গানের রিমেক-এ নোরার নাচের ভিডিও ক্রমেই ভাইরাল হয়ে ওঠে। ১৯৯৯ সালের ফিল্ম 'সির্ফ তুম'-এর হিট গান ছিল 'দিলবর', যে গানের ছন্দে পা মিলিয়ে ছিলেন সুস্মিতা সেন।


নোবার ফতেহির 'দিলবর' নাচের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে ফের একবার সুস্মিতা প্রমাণ করে দিলেন কে আসল 'দিলবর' গার্ল। নোরার ভিডিও -র পর এবার একই গানে সুস্মিতার ভিডিও-ও বেশ ভাইরাল হয়ে উঠেছে। এর আগে , 'সত্যমেব জয়তে ' ছবিতে নোরা 'দিলবর' গানটির সঙ্গে বেলি ডান্সে কোমর দুলিয়েছিলেন। সেই ভিডিও ইন্টারনেট মাতিয়ে দেয়। সেই বেলি ডান্সেই এবার ইন্টারনেট মাত করলেন সুস্মিতা।
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
সুস্মিতার ভিডিও দেখেই তাতে কমেন্ট করেন নোরা। সুস্মিতার প্রশংসা করে নোরা জানান, কেউ সুস্মিতার সমকক্ষ হতে পারবেন না। এক উত্তরে নোরার প্রশংসা করতেও ভোলেননি সুস্মিতা। দুই অভিনেত্রীর নাচের জাদুতে আপাতত বুঁদ নেটিজেনরা।












Click it and Unblock the Notifications