'আমাকে নীল ছবিতে নামাতে চেয়েছিল সানি', ঘোরতর অভিযোগ রাখির
প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওনকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ন্ত।
প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওনকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ন্ত। বিতর্ক তৈরি করে রাখির দাবি, তাঁকে জোর করে নীল ছবির জগতে নামাতে চেয়ে ছক কষেছিলেন সানি। অভিযোগ, সানি নাকি তাঁর মোবাইল নম্বর নীল ছবির জগতে ছড়িয়ে দেন।

এরপরই নাকি লস অ্যাঞ্জেলস থেকে ফোন আসতে শুরু করে রাখির মোবাইলে। নীল ছবির জগত থেকে রাখিকে ছবিতে নামার কথা বলা হয়। এমনকী মেসেজও করা হয়। অভিযোগ, রাখির ভিডিও, মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হয়েছিল।
রাখির দাবি, তাঁকে মোটা টাকা অফার করা হয়েছিল। তবে তিনি এসব কাজে আগ্রহী নন। রাখির কথায়, মরে যাব, তবুও ওকাজ করব না। আমি মন থেকে ভারতীয়। ভারতীয় মূল্যবোধ সম্পর্কে আমি জানি।
এখানেই শেষ নয়, গল্পের গরু গাছে চড়িয়ে রাখি দাবি করেছেন, সানি নাকি তাঁকে অচেনা নম্বর থেকে ফোন করে জানতে চেয়েছেন সানিকে নিয়ে রাখি হিংসা করেন কিনা।
প্রসঙ্গত, সানির সন্তান জন্মের খবরে কয়েকদিন আগেই রাখি শুভেচ্ছা জানান ইনস্টাগ্রামে। তার কয়েকদিনের মধ্যেই সানিকে এমন আক্রমণ। রাখি সাওয়ন্তের কথার সত্যাসত্য একমাত্র বোধহয় তিনিই উদ্ধার করতে পারবেন। তিনি সত্যিই বলিউডের পয়লা নম্বর ড্রামা কুইন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications