Sunny Deol: হনুমানের চরিত্রে সানি দেওল, তবে সেই রামায়ণে থাকবেন না রণবীর কাপুর

সানি দেওয়ল নাকি হনুমানের চরিত্রে অভিনয় করবেন রামায়ণে। এমনই সোনা যাচ্ছে। তবে তাতে থাকবেন না রণবীর কাপুর। একক ভাবে সানি দেওয়লকে নিয়েই সেটা তৈরি হবে। আসলে রামায়ণকে তিনটি ভাগে ভাগ করে তৈরি করা হচ্ছে।

ছবিরে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এখন সবে প্রথম ভাগের শ্যুটিং চলছে। ইতিমধ্যেই রণবীর কাপুরের রাম লুকের সেই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় দক্ষিণী তারকা। মুম্বইয়ের ফিল্ম সিটিতে সেট তৈরি করে চলছে সিনেমা।

sunny deol

পরিচালক নীতীশ তিওয়ারি তিনটি ভাগে রামায়ণটি তৈরি করছেন। প্রথম ভাগে থাকবে সীতা হরণের গল্প। অর্থাৎ রামের বনবাসের একটা বড় অংশ থাকবে। আর দ্বিতীয় পর্বটি থাকবে কেবল হনুমানকে নিয়ে। রামায়ণে হনুমানের একটা বড় ভূমিকা রয়েছে। রাম ভক্ত হনুমানকে নিয়ে সেই দ্বিতীয় পর্বটি তৈরি হবে। তার পরের পর্ব অর্থাৎ শেষ পর্বটি সীতাকে অপহরণের পরের অংশ। অর্থাৎ রাম রাবনের যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হবে তৃতীয় পর্বটি।

শোনা যাচ্ছে জটায়ুর অ্যানিমেশনের নেপথ্যে ভয়েস হিসেবে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করবেন লারা দত্তা। সুর্পনখার চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিংকে। শোনা গিয়েছে প্রথম পর্বের শ্যুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। সেটা পুরোটাই হনুমান কেন্দ্রীক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+