সিঙ্গারা ছাড়া চলে না হৃতিকের! বলিউডের কোন তারকার কোন ভাজাভুজি খাবার সবচেয়ে প্রিয় জানুন
সিঙ্গারা ছাড়া চলে না হৃতিকের! বলিউডের কোন তারকার কোন ভাজাভুজি খাবার সবচেয়ে প্রিয় জানুন
ডায়েট মেনে চলার কথা সকলেই বলেন, ফিট থাকার জন্য। আর দেশের খেলোয়াড় থেকে ফিল্ম তারকাদের প্রবলভাবে ফিট থাকার তাগিদ বহু সময়ই চোখে পড়েছে ভক্তদের। তবে এই ফিট থাকার নেশা অনেকটাই ফিকে হয়ে যায়, যদি তারকাদের সামনে পড়ে যায়, তাঁদের পছন্দের ভাজাভুজি কিম্বা স্ট্রিট ফুড। দেখা যাক ভাজাভুজি খাওয়ার দৌড়ে বলিউডের কোন তারকার কী পছন্দ?

দীপিকা
দক্ষিণী মেয়ে দিপীকা পাড়ুকোনের ফিটনেস ঈর্ষণীয়। তবে ফিটনেসের সঙ্গে আপোষ করতেও তিনি পিছপা হন না যদি পাতে পড়ে যায়, বানানা চিপস। কলার চিপস দীপিকার সবচেয়ে পছন্দের। সঙ্গে দক্ষিণী স্ন্যাকস চকলি, আর নারকেলের মিষ্টি দীপিকার প্রিয় খাবারের অন্যতম।

রণবীর
ভাজাভুজি খেতে রীতিমতো অভ্যস্ত রণবীর কাপুর। রাস্তায় বের হলেই তিনি এই ধরনের খাবার খেতে পছন্দ করেন। মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে বহুবার তিনি বড়া পাও খেয়েছেন। রণবীরের কাছে এটিই প্রিয় স্ট্রিট ফুড।

চকোলেট পেলেই হল!
এদিকে, বলিউডের সুন্দরী অভিনেত্রী কৃতি শ্যানন যতই ডায়েটে থাকুন না কেন, তিনি বরাবরই পছন্দ করেন চকোলেটের ওপর ঝাঁপিয়ে পড়তে। ঘুমোনোর আগে তিনি একটু হলেও চকোলেটে কামড় দিয়ে ,তারপর বিছানায় উঠতে পছন্দ করেন বলে বহু জায়গায় জানিয়েছেন।

সিঙ্গারা ছাড়া চলে না
পারলে একসঙ্গে ডজন সিঙ্গারা খেয়ে ফেলতে পারেন হৃতিক। এমনই দাবি তাঁর ঘনিষ্ঠদের। পাতে যদি সিঙ্গাড়া পড়ে , তাহলে আর কিছুই চাইনা বলিউডের গ্রিক গডের। আর ভাজাভুজি খাওয়ার সময় তাঁর ছবি কেউ তুললে রীতিমতো বিরক্ত হন তিনি।

সলমান খান
সলমান অবশ্য সেভাবে স্ন্যাক্সর থেকে বেশি পছন্দ করেন বিরিয়ানি, জিভে জল আনা বিরিয়ানি তিনি খুবই পছন্দ করেন। তবে ভাজাভুজির ক্ষেত্রে কাবাব হলে আর ভাইজান অন্যদিকে মন দেন না।

শাহিদের কোন ভাজাভুজি পছন্দ?
শাহিদ কাপুর পছন্দ করেন চাইনিজ। সন্ধ্যেবেলা কিছু ঝালঝাল খাবার খেতে হলে শাহিদ সবসময় ঝাঁপিয়ে পড়েন চাইনিজ খাবারের উপর।

বাঙালি খাবারে মন মজে সোনমের
অনিল কন্যা সোনম কাপুরও রণবীরের মতোই পাভ ভাজি খেতে ভালো বাসেন। তবে শোনা যায়, ইলিশে নাকি খুব মন মজে যায় সোনমের। এমনকি ছোলার ডালও পছন্দ এই তারকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications