গল্প, অভিনয় ও গুণমানের জয়, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে চলতি বছরে কারা হলেন সেরা? জানুন
নেটফ্লিক্সের 'ব্ল্যাক ওয়ারেন্ট' এর দাপটে বসলো ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৫। সোমবার রাতে অনুষ্ঠিত হল এই মর্যাদাপূর্ণ পুরস্কারের ষষ্ঠ সংস্করণ। ওটিটি দুনিয়ার সেরা সিরিজ, ওয়েব ফিল্ম, পরিচালক, অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মান জানানো হয় এদিন।
এ বছরের আসরে একের পর এক পুরস্কার কুড়িয়ে নজর কেড়েছে 'ব্ল্যাক ওয়ারেন্ট', যার পরে রয়েছে 'পাতাল লোক' সিজন ২। সিরিজ ও ওয়েব ফিল্ম এই দুই বিভাগে ভাগ করে দেওয়া হয় পুরস্কার। অভিনয়ে বিশেষ স্বীকৃতি পান সানিয়া মালহোত্রা, জি ৫ এর ছবি 'মিসেস'এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (ওয়েব অরিজিনাল ফিল্ম) খেতাব জেতেন।

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন মনিকা পানওয়ার (খৌফ)। সমালোচকদের বিচারে সেরা সিরিজ নির্বাচিত হয় 'পাতাল লোক' সিজন ২। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা) হন জয়দীপ আহলাওয়াত।
পরিচালনায় বড় স্বীকৃতি পেয়েছে 'ব্ল্যাক ওয়ারেন্ট' বিক্রমাদিত্য মোতওয়ানে সহ একাধিক পরিচালক যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার পান। সমালোচকদের বিচারে সেরা পরিচালক হন অনুভব সিনহা (আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক)।
কমেডি বিভাগে আলো কেড়েছে 'রাত জওয়ান হ্যায়' ও 'দুপাহিয়া'। কমেডিতে সেরা অভিনেত্রী হন অনন্যা পাণ্ডে (কল মি বে)।
সহ অভিনেতা ও কারিগরি বিভাগেও 'ব্ল্যাক ওয়ারেন্ট', 'খৌফ' ও 'ফ্রিডম অ্যাট মিডনাইট' এর আধিপত্য স্পষ্ট।
ওয়েব অরিজিনাল ফিল্মে নজরকাড়া সাফল্য
সেরা ওয়েব অরিজিনাল ফিল্মের শিরোপা জেতে 'গার্লস উইল বি গার্লস'। এই ছবির জন্য সেরা পরিচালক হন শুচি তালাতি।
পুরুষ অভিনেতা বিভাগে সেরা হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (স্টোলেন), আর সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হন বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)।
সহ অভিনয়ে পুরস্কৃত হন দীপক ডোব্রিয়াল ও কানি কুসরুতি।
শর্ট ফিল্ম ও নবাগতদের স্বীকৃতি
শর্ট ফিল্ম বিভাগে জনপ্রিয়তার বিচারে সেরা হয় 'ডিভোর্স'। সেরা শর্ট ফিকশন ছবি নির্বাচিত হয় 'আয়েশা'।
নবাগত বিভাগে সিরিজ ও ওয়েব ফিল্ম দু'ক্ষেত্রেই উঠে আসে নতুন মুখের সাফল্যের গল্প।
সব মিলিয়ে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৫ প্রমাণ করল ওটিটি প্ল্যাটফর্মে গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর বৈচিত্র্যই আজকের বিনোদনের সবচেয়ে বড় শক্তি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications