গড়ে উঠছে শ্রীদেবীর মূর্তি, কোথায় স্থাপিত হতে চলেছে জানেন
ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। অভিনেত্রীর অকাল প্রয়াণ শোকাহত করেছে তাঁর অগণিত গুণমুগ্ধকে। বলিউডের অন্যতম তারকা শ্রীদেবীর মূর্তি এবার স্থাপিত হতে চলেছে ।
ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। অভিনেত্রীর অকাল প্রয়াণ শোকাহত করেছে তাঁর অগণিত গুণমুগ্ধকে। বলিউডের অন্যতম তারকা শ্রীদেবীর মূর্তি এবার স্থাপিত হতে চলেছে । না! এদেশের কোথাও এমন হচ্ছেনা আপাতত, মূর্তি স্থাপিত হতে চলেছে সুইটজারল্যান্ডে।

বহু দশক ধরেই বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের বহু ফিল্মের শ্যুটিং হয়ে চলেছে সুইটজারল্যান্ডে। শ্রীদেবী অভিনীত বহু ছবির শ্যুটিংও হয়েছে সুইটজারল্যান্ডে। আর সেই কথাকে স্মরণ করেই সেখানে স্থাপিত হতে চলেছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মূর্তি। শ্রীদেবী অভিনীত তথা যস চোপড়া পরিচালিত 'চাঁদনী' -র বহু দৃশ্যের শ্যুটিং হয় সুইটজারল্যান্ডে। এছাডা়ও যশ চোপড়া পরিচালিত বহু ফিল্মের শ্যুটিং সেখানে হয়েছে.। আর সেই ঘচনাকে স্মরণ করে যশ চোপড়ার মূর্তিও সেদেশে স্থাপিত হয় ২০১৬ সালে।
সুইজারল্যান্ডে পর্যটনে একটা বড় প্রভাব রয়েছে বলিউডের। আর সেজন্য বলিউডকে ঘিরে যাবতীয় বিষয়কে গুরুত্বের সঙ্গে দেখে সুইটজারল্যান্ড সরকার। আর সেই ভাবনা থেকেই এবার সেদেশে স্থাপিত হতে চলেছে শ্রীদেবীর মূর্তি।












Click it and Unblock the Notifications