বিগ বসেই ইয়োহানি ম্যাজিক, মানিকে মাগে হিটে-র সুরে মাতলেন সলমন খানও
বিগ বসেই ইয়োহানি ম্যাজিক, মানিকে মাগে হিটে-র সুরে মাতলেন সলমন খানও
শ্রীলঙ্কান সিঙ্গার ইয়োহানি ম্যাজিক এবার বিগ বস শোতে। শ্রীলঙ্কান সিঙ্গার বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন বিগ বসে স্টেজে। সঙ্গে অবশ্যই ছিলেন সঞ্চালক সলমন খান। বিগবসের মঞ্চে ইয়োহানির গাইলেন সেই ভাইরাল গান মানিকে মাগে হিটে। যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তার সঙ্গে গলা মেলালেন সলমন খানও।

ইয়োহানির পরনে ছিল রিপড জিনস, কালো হাইহিল বুট, ফারের জ্যাকেট, সঙ্গে কালো রঙের ক্রপ টপ। সিংহলি ভাষায় মন মাতানো গান গাইলেন তিনি। সিংলি ভাষার ইয়োহানির গানের সেই ভিডিও ভাইরাল হয়েছে ভারতে। ভারতে হিন্দি থেকে তেলুগু, তামিল এমনকী বাংলাতেও গাওয়া হয়েছে সেই গান। বিগ বসের মঞ্চে ইয়োহানির গানের চমক মন মাতিয়েছে দর্শকদের। ইয়োহানির সঙ্গে গলা মেলাতে গিয়ে একাধিক ভুল করেছেন সলমন। কখনও বলেছেন শ্রীদেবী, কখনও বলেছেন হ্যাঙ্গওভার।
সোশ্যাল মিডিয়ায় সলমন খানের সেই মানিকে মাগে হিটের গান সোশ্যাল মিডিযায় ছড়িয়ে পড়েছে। প্রায় ২ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির। নেটিজেনদের কমেন্টের বন্যা বইছে। এখনও পর্যন্ত মানিকে মাগে হিটে গানটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয়তম গান। ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে গানটি। সিংহলি ভাষাতেও এই গান হলেও সব ভাষাতেই মোটের উপর এই গান গাওয়া হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানিকে মাগে হিটের একাধিক ভাষার গান। শ্রীলঙ্কার পপ তারকা ইয়োহানি নিজে একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি যখন গানটি গেয়েছিলেন তখন তিনি নিজেও ভাবতে পারেননি এটা এতটা হিট করবে। বিশেষ করে ভারতের মানুষের কাছে এত জনপ্রিয়তা পাবে গানটি।












Click it and Unblock the Notifications