কাপুর পরিবারের তরফে সোনম কাপুরকে দেওয়া হবে সাধ, অতিথি তালিকায় কে কে থাকছেন দেখুন
অনিল কাপুর ও সুনীতা কাপুর এখন উচ্চ আকাশে কারণ তাঁদের কন্যা তথা বলিউড ডিভা সোনম কাপুর খুব শীঘ্রই মা হতে চলেছেন। আর অনিল কাপুর ও তাঁর স্ত্রী সুনীতা দাদু-দিদা হিসাবে তাঁদের প্রথম নাতি বা নাতনিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জুনের শেষের দিকে সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে লন্ডনে সাধের অনুষ্ঠান করেছিলেন। তবে এখনও মাওবাবার দিক থেকে সাধের অনুষ্ঠান করা বাকি রয়েছে। যা শোনা যাচ্ছে এই গ্র্যান্ড বেবি শাওয়ার অনুষ্ঠিত হবে সোনমের মাসি কবিতা সিংয়ের ব্যান্ডস্ট্যান্ড বান্দ্রায় অবস্থিত রকডেল নামের বাংলোতে
আগামী সপ্তাহে বেবি শাওয়ার
কাপুর পরিবারের খুব ঘনিষ্ঠ এক সূত্রের খবর কাপুর পরিবার এই বেবি শাওয়ার নিয়ে খুবই উত্তেজিত এবং আগামী সপ্তাহেই তাঁরা তাঁদের মেয়ে সোনম কাপুরের জন্য এই গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করবেন। এই বেবি শাওয়ার তারকা খচিত হবে এবং বলিউডের একাধিক তারকা এই বেবি শাওয়ারে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
কে কে থাকছেন এই বেবি শাওয়ার অনুষ্ঠানে
কাপুর পরিবারের পক্ষ থেকে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, অংশুলা কাপুর, অর্জুন কাপুর ও মোহিত মারওয়া উপস্থিত থাকবেন। পরিবারের তারকা সদস্য ছাড়াও থাকবেন স্বরা ভাস্কর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, আলিয়া ভাট, নাতাশা দালাল, জ্যাকলিন ফার্নান্ডেজ, দীপিকা পাড়ুকোন, মাসাবা গুপ্তা, রানী মুখোপাধ্যায়। এঁরা সকলেই নিশ্চিতভাবে আসবেন বলে জানা গিয়েছে।
২০১৮ সালে বিয়ে
২০১৮ সালে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং হিসাবেই পরিচিত। বিয়ের পর সেভাবে সোনমকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তিনি চুটিয়ে লন্ডনে সংসার করেছেন। এ বছরের গোড়ার দিকেই সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেন। পরিবারের সঙ্গে সোনমের বেবি শাওয়ার কেমন হয় তা দেখার জন্য উদগ্রীব তাঁর ভক্তরা।
মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন
সোনম কাপুর এখন তাঁর মাতৃত্বকালীন সময় দারুণভাবে উপভোগ করছেন। ফটোশুট, বেবিমুন সবই সারা হয়ে গিয়েছে। স্বামী আনন্দ আহুজা স্ত্রী সোনমের যত্ন আর দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সোনম খুব শীঘ্রই মুম্বইতে ফিরছেন বলে জানা গিয়েছে। সঙ্গে স্বামী আনন্দও থাকবেন। মাতৃত্বকালীন সময়ে সোনমের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications