সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কী বার্তা দিলেন সোনালী বেন্দ্রে
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান সোনালী বেন্দ্রে। এরপর থেকেই মুষড়ে পড়ে বলিউড।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান সোনালী বেন্দ্রে। এরপর থেকেই মুষড়ে পড়ে বলিউড। সোনালীর অসুস্থতার খবর হতবাক হন তাঁর বহু ভক্ত ও গুণমুগ্ধরা। এবার
নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আরও এক বার্তা দিলেন সোনালী।

নিজের যাবতীয় ব্যস্ত শিডিউল ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন সোনালী। সেখানে তাঁর চিকিৎসা হওয়ার কথা। আসন্ন সময়ে চলবে কেমো থেরাপি । হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত সোনালী কেমো থেরাপির জন্য কেটে ফেলেছেন তাঁর চুল। আসন্ন লড়াইয়ের জন্য সব রকমভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর নতুন এই যুদ্ধের আগে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি বার্তা লেখেন সোনালী। তিনি ইসাবেল অ্যালেন্ডের এক উক্তিকে উদ্ধৃত করে সেই বার্তায় মনে করিয়ে দেন যে, যতক্ষণ না পর্যন্ত জীবন আমাদের বাধ্য করে লড়াই করতে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝিনা যে আমরা কতটা শক্ত।
A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on
এর আগে , আবেগঘন সোনালী ভেঙে পড়েছেন এই মারণ রোগের খবরকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে তাঁর পাশে দাঁড়ান ক্যানসার-লড়াইয়ে জয়ী আরও এক বলিউড তারকা মণীষা কৈরালা। শুধু মণীষাই নয়, গোটা বলিউড সোনালীর আরোগ্য কামনায় এগিয়ে এসেছে। আপাতত অপেক্ষা তাঁর সুস্থ হয়ে ওঠার।












Click it and Unblock the Notifications