আঙুলে হিরের আংটি, মুখে লাজুক হাসি, বাগদান পর্ব কি সেরে ফেললেন শত্রুঘ্ন–কন্যা সোনাক্ষী?‌

আঙুলে হিরের আংটি, মুখে লাজুক হাসি, বাগদান পর্ব কি সেরে ফেললেন শত্রুঘ্ন–কন্যা সোনাক্ষী?‌

বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফের পর রণবীর কাপুর ও আলিয়া ভাটও বিয়ে সেরে নিয়েছেন। এইসব বিয়ে দেখে ইচ্ছে জাগতেই পারে কারোর আর অভিনেত্রী সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। সোমবার সোনাক্ষী নিজের কয়েকটি ছবি আপলোড করেছেন, যেখানে সোনাক্ষী তাঁর অনামিকায় হিরের আংটি পরে রয়েছেন এবং হাসছেন। সে দিকেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যেন নায়িকা। লক্ষ করলে দেখা যাবে, তাঁর পাশে দাঁড়িয়ে এক পুরুষ। তাঁর হাতটুকু দৃশ্যমান। কিন্তু মুখ দেখা যাচ্ছে না।

আঙুলে হিরের আংটি, মুখে লাজুক হাসি, বাগদান পর্ব কি সেরে ফেললেন শত্রুঘ্ন–কন্যা সোনাক্ষী?‌


অভিনেত্রী ভক্তদের কৌশল আরও একটু উস্কে দিয়ে ক্যাপশনে জানিয়েছেন যে তিনি ভক্তদের সঙ্গে বিরাট একটা খবর শেয়ার করার অপেক্ষা তিনি আর করতে পারছেন না। সোনাক্ষীর ক্যাপশনে লেখা, '‌আমার জন্য বড় দিন। আমার বড় একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।’‌

প্রসঙ্গত, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের খবরের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল। এবার তাঁর সঙ্গেই বাগদান পর্ব সারলেন কিনা জল্পনা–কল্পনা তা নিয়েই। যদিও এক সাক্ষাতকারে সোনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জাকির বলেছিলেন, '‌যদি কেউ এটা ভেবে আনন্দ পান যে আমি আর সোনাক্ষী প্রেম করি, তা হলে ভাবুন। যদি আনন্দ না পান, তা হলে বলব, ভাবা বন্ধ করুন। আসলে এত দিন ধরে এই নিয়ে কথা শুনে যাচ্ছি যে আর কিছু যায় আসে না।’‌

তবে বিশ্বস্ত সূত্রের খবর, এটা আসলে কোনও বিজ্ঞাপনের ছবি। সোনাক্ষী কৌশল করে ভক্তদের সঙ্গে মজা করার জন্য এটা করেছেন। ২০১০ সালে সলমন খানের বিপরীতে দাবাং সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখেন সোনাক্ষী। দাবাংয়ের অন্য দুই পার্টেও সলমনের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া রাউডি রাঠোর, সন অফ সর্দার, দাবাং ২, হলিডে:‌ আ সোলজার অফ ডিউটি, লুটেরা, আর.‌.‌.‌রাজকুমার, অ্যাকশন জ্যাকশন, মিশন মঙ্গল সহ অনেক ছবিতে কাজ করেছেন। সোনাক্ষীকে শেষবারের মতো দেখা গিয়েছিল ভুজ:‌ দ্য প্রাইড অফ ইন্ডিয়া সিনেমায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+