মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত গায়ক নীতিন বালি
নব্বইয়ের দশকে তাঁর পরিচিতি ঘটে 'নীলে নীলে অম্বর পর' গানের রিমিক্সি ভার্সানের হাত ধরে।
নব্বইয়ের দশকে তাঁর পরিচিতি ঘটে 'নীলে নীলে অম্বর পর' গানের রিমিক্সি ভার্সানের হাত ধরে। এরপর একের পর এক গানের মাধ্যমে বলিউডের অন্যতম পরিচিত নাম হয়ে ওঠেন নীতিন বালি এক মর্মান্তিক গাডি় দুর্ঘটনায় তিনি মঙ্গলবার প্রয়াত হন।

মাত্র ৪৭ বছর বয়সে গতকাল মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক। নীতিনের গাড়ি মুম্বইয়ের রাস্তায় এক ডিভাইডারে ধাক্কা খায়। সেই সময়ে গুরুতর আহত হন গায়ক। তারপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বোরিভলি থেকে মালাড যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার জেরে মুখে আঘাত লাগে নীতিনের। বেশ কয়েকটি অপরেশনের পরও মৃত্যু মুখ থেকে ফেরানো যায়নি নীতিনকে।












Click it and Unblock the Notifications