শাকিব খানের 'ভাইজান এলো রে'-র ট্রেলার ছুঁল মাইলস্টোন! জানুন বিস্তারিত

পদ্মাপারের নায়ক শাকিব খানের সাম্প্রতিকতম টলিুড ফিল্ম 'ভাইজান এলো রে'। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ঘিরে যতটা না উৎসাহিত এপার বাংলার বাঙালিরা, ততটাই উৎসাহিত বাংলাদেশের দর্শকরা।

পদ্মাপারের নায়ক শাকিব খানের সাম্প্রতিকতম টলিুড ফিল্ম 'ভাইজান এলো রে'। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ঘিরে যতটা না উৎসাহিত এপার বাংলার বাঙালিরা, ততটাই উৎসাহিত বাংলাদেশের দর্শকরা। এদিকে , ছবির ট্রেলার মুক্তি পেতেই বাংলাদেশ মেতেছে সেদেশের 'ভাইজান' শাকিবকে নিয়ে।

শাকিব খানের ভাইজান এলো রে-র ট্রেলার ছুঁল মাইলস্টোন! জানুন বিস্তারিত

এদিকে, 'ভাইজান এলো রে'-র ট্রেলার ছুঁয়ে ফেলল নতুন মাইলস্টোন। ইতিমধ্যেই ছবির ট্রেলার পেরিয়ে গিয়েছে ১ মিলিয়ন ভিউয়ারশিপ। অর্থাৎ ক্রমেই ভাইরাল হয়ে উঠছে ছবির ট্রেলার। ছবিটিতে ডবল রোল-এ দেখা যাবে শাকিবকে। দুই ভাইয়ের ভূমিকাতেই থাকবেন শাকিব। বাংলাদেশের স্টার শাকিব ছাড়াও ছবিতে থাকছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির চিত্রনাট্য অনুযায়ী দুই ভাই ভিন্ন দেশে বড় হয়েছেন। কিন্তু যমজ দুই ভাইয়ের আদব কায়দা একেবারে আলাদা। দুজনেই এক্কেবারে ভিন্ন গোত্রে মানুষ। কীভাবে এই দুই ভাই এক জায়গায় এসে সংযুক্ত হবেন , প্রশ্ন তাই নিয়েই । আর সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইদের মরশুমে যেতে হবে প্রেক্ষাগৃহে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে শাকিব শ্রাবন্তীর 'শিকারী' ছবিটি মুক্তি পায়। যা বাংলাদেশে বেশ সাডা় পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+