প্রতি ফিল্মের পারিশ্রমিকে শাহরুখ-অক্ষয়দের 'কাঁটে কা টক্কর' দিচ্ছেন প্রভাস! আসন্ন ছবি ঘিরে কিছু খবর একনজরে

প্রতি ফিল্মের পারিশ্রমিকে শাহরুখ-অক্ষয়দের 'কাঁটে কা টক্কর' দিচ্ছেন প্রভাস! আসন্ন ছবি ঘিরে কিছু খবর একনজরে

কয়েক বছর আগে বলিউডের তাবড় হিরোদের ছবিকে কার্যত এক ঝটকায় ধরাশায়ী করে দিয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাসের ছবি 'বাহুবলী'। ভারতের ব্লকবাস্টার ছবির ইতিহাসে বলিউডে তাবড় রেকর্ড তৈরি করে 'বাহুবলী' খ্যাত প্রভাস কার্যত একাই লাইমলাইট কাড়তে শুরু করেন। ততদিনে বলিউডে সেই বছরে আসা বহু ছবি কার্যত পর পর ধরাশায়ী হতে থাকে বাহুবলীর জনপ্রিয়তার কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তারকা প্রভাসকে। শোনা যাচ্ছে তিনি আপাতত তাঁর আসন্ন ছবিতে যে পারিশ্রমিক দাবি করেছেন, তা বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার থেকে 'বাদশা' শাহরুখকে টক্কর দিয়ে যাচ্ছে।

প্রভাস

প্রভাস

আসন্ন ছবি থেকে প্রভাস নিদের অভিনয়ের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে ৮০ কোটি টাকা দাবি করেছেন বলে খবর। দেশের অন্যতম নামী তারকা প্রভাস এই সময়ে কার্যত দক্ষিণী হার্টথ্রব। তাঁর আসন্ন ছবি ' রাধে শ্যাম' একটি বড়সড় প্রজেক্ট বলে জানা যাচ্ছে। সেটি দেশের বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে। ছবিতে ৮০ কোটি টাকা দাবি করেছেন প্রভাস। সঙ্গে ছবির লাভের ১০ শতাংশও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, ভারতের সর্বকালীন রেকর্ডের তালিকায় ইতিমধ্যেই নানান দিক থেকে জায়গা করে নিয়েছে এসএস রাজামৌলির 'বাহুবলী'। ছবিতে দুটি পর্বই কার্যত তরুণী হৃদয় দয় করেছিলেন প্রভাস। এদিকে, তাঁর আগণিত পুরুষ ভক্তের সংখ্যাও কম নয়। তার ওপরেই ভিত্তি করে রয়েছে তাঁর স্টারডাম। যে স্টারডামকে কাজে লাগাতে মরিয়া ফিল্ম প্রযোজকরা।

শাহরুখ

শাহরুখ

সদ্য আউটডোর লোকেশনে শুটিং করতে দেখা গিয়েছে শাহরুখত। জানা যাচ্ছে দক্ষিণী স্টার নয়নতারার সঙ্গে শাহরুখতে দেখা যেতে পারে। এদিকে, কন্নড় সুন্দরী তথা বলিউডের নামী তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফের একবার জুটি বেঁধে নয়া ছবিতে আসতে চলেছেন শাহরুখ। এর আগে দীপিকা তাঁর প্রথম ছবিতেই জুটি বেঁধে ছিলেন বলিউডের এই তাবড় তারকার সঙ্গে। জানা গিয়েছে শাহরুখের আসন্ন ছবি 'পাঠান' এর জন্য বাদশা পারিশ্রমিক হিসবে ১২০ কোটি টাকা দাবি করেছেন।

দীপিকা

দীপিকা

শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধছেন দীপিকা। এই ছবির জন্য তিনি ২৫ কোটি টাকা দাবি করেছেন বলে খবর। পাঠান' এ দীপিকার ভূমিকা ঠিক কেমন হবে, তা নিয়ে সেভাবে কিছু জানা যায়নি। এদিকে, কপিল দেবের বায়োপিক '৮৩' ছবিতে দীপিকা কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবির জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

আলিয়া

আলিয়া

আলিয়া ভাটের আসন্ন ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ছবিতে ২০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন আলিয়া ভাট। আর সেই পরিমাণ অর্থের সঙ্গেই কার্যত বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের ট্রেন্ড সেট করা হচ্ছে। জানা গিয়েছে, অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয়ের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে ১০ কোটি টাকা পেয়েছন। এছাড়াও দক্ষিণী ছবি 'আরআরআর' এ আলিয়া ভাট সীতার ভূমিকায়ছবি করার অফার পান। যার জন্য তিনি ৬ কোটি টাকা দাবি করেছেন।

আমির খান

আমির খান

ভায়াকম এইট্টিনের হাতে হাত ধরে আমির খানের প্রযোজনা সংস্থার আসন্ন ফিল্ম 'লাল সিং চাড্ঢা'। ছবির এক অর্ধেক অংশের প্রযোজনা করেছেন আমির খান। ছবির ৭০ শতাংশ প্রযোজনা প্রাপ্ত লভ্যাংশের প্রাপক আমির খান। ফলে আসন্ন 'লাল সিং চাড্ঢা' ছবির হাত ধরে আমির খান রীতিমতো তাক লাগানো টাকা রোজগার করতে পারেন বলে খবর।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বিশ্বে অন্য়তম সবচেয়ে বেশি রোজগার করা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার। বলিউডের এই তারকা অভিনেতা এপর্যন্ত নিজের স্ট্রাইকরেট ধরে রেখে প্রায় প্রতিটি ছবিতেই ১০০ শতাংশ
মুনাফা এনে দিয়েছেন। তাঁর চার্জ ১০০ থেকে ১১০ কোটি টাকা প্রতি ছবিতে। তাঁর আসন্ন ছবি 'সূর্যবংশী' ছবি থেকে তিনি ৩০ শতাংশ লাভের অংশ পাচ্ছেন বলে খবর। এর সঙ্গে তাঁর প্রতি ছবির পারিশ্রমিক ১০০ থেকে ১১০ কোটি টাকা ধরলে অক্ষয় কার্যত পারিশ্রমিকের বিচারে তাক লাগাচ্ছেন।

রণবীর সিং

রণবীর সিং

স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে আসন্ন ছবি '৮৩' তে অভিনয় করছেন রণবীর সিং। জানা গিয়েছে ,ছবিতে অভিনয়ের জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে দাবি করেছেন এই তারকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+