‘ডাঙ্কি’ সিনেমার শুটিংয়ের জন্য কাশ্মীরে উড়ে গেছেন শাহরুখ থেকে তাপসী পান্নু, ভাইরাল ভিডিও
নতুন বছর পড়তেই 'পাঠান’ সিনেমার জন্য খবরে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। ফের পর্দায় ফিরছেন কিংখান। বর্তমানে তিনি 'ডাঙ্কি’ সিনেমার জন্য খবরে রয়েছেন। এখন তিনি এই সিনেমার শুটিংয়ের জন্য বেশ ব্যস্ত রয়েছেন।

কে পরিচালনা করছেন সিনেমাটি
আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। বর্তমানে তিনি হিন্দি সিনেমা ডাঙ্কি সিনেমার জন্য কাশ্মীরে রয়েছেন। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার কাজ করছেন কিংখান। এই খবরে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা।

এই সিনেমায় কে কে অভিনয় করবেন
সম্প্রতি, ডাঙ্কি সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ছাড়াও অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা গেছে। অভিনেতা শাহরুখ খানকে একটি কালো জ্যাকেট ও কার্গো প্যান্টে দেখা গেছে। অভিনেতাকে কাশ্মীরের হোটেলের কর্মীদের সঙ্গে পোজ দিতেও দেখা যাচ্ছে। বয়স বাড়লেও গ্ল্যামার কিন্তু আগের মতোই আছে কিংখানের। ক্যাজুয়াল লুকের অনুগামীদের মাত দিচ্ছেন তিনি।
|
কী দেখা যাচ্ছে ভিডিওতে
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে শুটিংয়ের সেটে অভিনেতার সঙ্গে তাপসী পান্নুকে দেখা গেছে। আসন্ন সিনেমার শুটিংয়ে একটি দোকানে তাপসী ও শাহরুখকে একসঙ্গে শপিং করতে দেখা যাচ্ছে। সেখানে কিন্তু অভিনেতা শাহরুখকে লাল জ্যাকেট পরতে দেখে গেছে। কিংখানের সঙ্গে পাল্লা দিচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নুও। তাঁকে দেখা গেছে বেইজ রঙের জ্যাকেটে। এই জুটির হাতে দেখা গেছে একগুচ্ছ শপিংয়ের ব্যাগ। অনুগামীরা এই জুটি একসঙ্গে খুব পছন্দ করেছেন।
|
কবে মুক্তি পাবে ছবিটি
'ডাঙ্কি' সিনেমাতি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। জানা গিয়েছে, বুদাপেস্ট এবং লন্ডন সহ বিদেশী লোকেশনেও ছবিটির শ্যুটিং হবে। ছবিটি সহ-প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। 'ডাঙ্কি', শাহরুখ এবং হিরানির একসঙ্গে করা প্রথম কাজ। ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর, ২০২৩ সালে।
অপরদিকে, আর এক নতুন ছবি, আসছে বলিউড সিনেমা 'ওয়ার ২'। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশনকে, সেই সঙ্গে দেখা মিলবে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরকে। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি, তবে জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসে শুরু হবে 'ওয়ার ২' সিনেমার শুটিং।












Click it and Unblock the Notifications