বিয়ের পর সোনম-আনন্দ সোশ্যাল মিডিয়ায় প্রথম কোন ছবিটি পোস্ট করেছেন জানেন , দেখে নিন
সবেমাত্র মিটেছে সোনমের বিয়ে। কেটে গিয়েছে রিসেপশনের তারকা খচিত রাত। তাও বলিউডের আনাচে কানাচে এখনও ব্যস্ত সোনমের বিয়ে ঘিরে নান আলোচনায়।
সবেমাত্র মিটেছে সোনমের বিয়ে। কেটে গিয়েছে রিসেপশনের তারকা খচিত রাত। তাও বলিউডের আনাচে কানাচে এখনও ব্যস্ত সোনমের বিয়ে ঘিরে নান আলোচনায়। বিয়ের দিন সকালে সোনমের পোশাক থেকে রিসেপশনের রাতে অর্জুনের সঙ্গে সলমনের ঠাণ্ড লড়াই, সমস্ত রকমের খবর আপাতত মজে রয়েছে বলিউডের বিভিন্ন মেক আপ রুম থেকে ফিল্মের সেটের আড্ডা! এরমধ্যই বিয়ের পর প্রথম ইনস্টাগ্রাম ছবি পোস্ট করলেন মিস্টার অ্যান্ড মিসেস আহুজা!

মঙ্গলবার সোনমের বিয়ের পর পরই তাঁর সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে পরিবর্তিত হয়ে যায় সোনমের নাম। 'সোনম কাপুর'-এর জায়গায় লেখা হয় 'সোনম কাপুর আহুজা'। সেই নিয়েও চর্চা শুরু হয়ে যায় টুইটারে। ইনস্টাগ্রামে লেখা হয় 'সোনম কে আহুজা'। এরপরই স্বামী আনন্দের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট হয় ইনস্টাগ্রামে। ছবিটি পোস্ট করেন সোনমের স্বামী আনন্দ। ছবিতে দেখা যাচ্ছে দুজনের পা একসঙ্গে। একজনের পরনে লেডিস শ্যু অন্যজন স্নিকার্সে।
উল্লেখ্য, রিসেপশনের রাতে আনন্দ আহুজা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে পরেছিলেন স্নিকার্স। আর পোশাক অনুযায়ী ঐত্যবাহী জুতো না পরা নিয়েও আনন্দকে ঘিরে বেশ আলোচনা হয়েছে। শুধু আন্দ নয়। বিয়ের আসরে ল্যাহেঙ্গার সঙ্গে স্নিকার্স পরতে দেখা যায় সোনমের বোন রিহকেও। তবে, নতুন পোস্ট করা ছবিটিতে আনন্দ আর সোনমের জুতোর ব্র্যান্ড নিয়েও বেশ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সোনমের জুতোর ব্র্যান্ড জিম্মি চু, আর আনন্দের নাইক। সব মিলিয়ে বিয়ের পর্ব মিটলেও এখনও খবরের শিরোনামে রয়েছে সোনম-আনন্দ। বলা ভালো খবরে রয়েছে সোনমের বিয়ে!












Click it and Unblock the Notifications