Sara Tendulkar: সৌন্দর্যে বলি তারকাদের দশ গোল দিতে পারেন, গোয়ার সৈকতে বিকিনি পার্টি সচিন কন্যার
সারা তেণ্ডুলকর। যার সৌন্দর্যের কাছে হার মানে বলিপাড়ার তাবর অভিনেত্রীরা। কয়েকদিন আগে সারা নিজের ২৭ বছরের জন্মদিন উদযাপন করেছেন। একেবারে ঘরোয়া ভাবে। পরিবার এবং বান্ধবীদের নিয়ে। তবে ডেস্টিনেশন ছিল গোয়া।
গোয়ায় গিয়ে মা এবং বান্ধবীদের সঙ্গে কেক কেটে ২৭ তম জন্মদিন উদযাপন করেছেন সারা। সোশ্যাল মিডিয়ায় সেই জন্মদিনের কেক কাটার ছবিও শেয়ার করেছেন তিনি। গোল্ডেন শিমারি শর্ট ড্রেস পরেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে হইহই করে কেক কেটে জন্মদিন উদযাপনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

সেখানেই ছুটি কাটাচ্ছেন সচিন কন্যা। জন্মদিন উদযাপনের পর সমুদ্র সৈকতে বিকিনি পার্টিও করেছেন সারা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। একেবারে গোয়ার সমুদ্র সৈকতে বান্ধবীদের সঙ্গে বিকিনি পার্টির ভিডিও এবং ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন কন্যা।












Click it and Unblock the Notifications