Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কন্নড় ছবির সেটে দুর্ঘটনা! বিস্ফোরণে শরীরের বিভিন্ন অংশে আঘাত সঞ্জয় দত্তের, বন্ধ শুটিং

ছবির শুটিংয়ের সময় আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুতে কন্নড় ছবি কেডির শুটিংয়ে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, শুটিং চলার সময় আচমকাই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে আহত হন সঞ্জয়। বলিউড অভিনেতার হাত, কনুই ও মুখ-সহ বিভিন্ন জায়গায় চোট লেগেছে। এই ঘটনায় ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

এই ছবির স্টান্ট ডিরেক্টর রবি বর্মা। একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আঘাত কাটিয়ে সঞ্জয় দত্ত শীঘ্রই শুটিং শুরু করবে বলে আশা । তবে এই ঘটনা অনুষ্ঠানিত ভাবে স্বীকার করা হয়নি। একটি সূত্র থেকে জানা গিয়েছে বিষয়টি গুরুতর নয়। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে শুটিংও নাকি শুরু করেন এই অভিনেতা।

Sanjay Dutt

কেডি ছবিটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছে রবিচন্দ্রন ও শিল্পা শেঠি। ছবিটিতে বাণিজ্যিক উপাদান রয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা চিন্তায় পড়েন। তবে তাঁরা অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

কেডিএফ চ্যাপ্টার ওয়ান এবং কেজিএফ চ্যাপ্টার টু-এর পরে সঞ্জয় দত্তকে আবারও কেডিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে সঞ্জয় দত্তকে অ্যাকশন হিরো ধ্রুব সারজার সঙ্গে লড়াই করতে দেখা যাবে।

Sanjay Dutt

১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনার ওপরে ভিত্তি করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এই ছবির শুটিংয়ের কিছু অংশ ইতিমধ্যে কাশ্মীরে হয়েছে। সেখানেও ছিলেন সঞ্জয় দত্ত।

এই কেডির মাধ্যমে সঞ্জয় দত্ত সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন। কন্নড় ছাড়াও দক্ষিণের আরও তিন ভাষা তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পেতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+