আবার 'খলনায়ক' অবতারে ফিরছেন সঞ্জয়! রণবীরের সঙ্গে অ্যাকশন-ঠাসা নতুন এই ফিল্মে দেখা যাবে তাঁকে

আবারও 'খলনায়ক' অবতারে স্ক্রিনে আসছেন সঞ্জয় দত্ত। বহুদিন ইতিবাচক চরিত্রে তাঁকে দেখা যাওয়ার পর, এবার তিনি আসছেন 'ভিলেন' হিসাবে। ছবির নাম 'শমশেরা'। কিছুদিন আগেই ছবির টিজার পোস্টার মুক্তি পেয়েছে।

আবারও 'খলনায়ক' অবতারে স্ক্রিনে আসছেন সঞ্জয় দত্ত। বহুদিন ইতিবাচক চরিত্রে তাঁকে দেখা যাওয়ার পর, এবার তিনি আসছেন 'ভিলেন' হিসাবে। ছবির নাম 'শমশেরা'। কিছুদিন আগেই ছবির টিজার পোস্টার মুক্তি পেয়েছে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর।

আবার খলনায়ক অবতারে ফিরছেন সঞ্জয়! রণবীরের সঙ্গে অ্যাকশন-ঠাসা নতুন এই ফিল্মে দেখা যাবে তাঁকে

'শমশেরা' ছবির টিজারে দেখা গিয়েছে, শুষ্ক , জীর্ণ অবস্থার এক ব্যক্তিকে। যাঁর পিছনে রয়েছে কয়েক হাজার মানুষ। অ্যনিমেশনে দেখানো এই টিজার খুল অল্প আভাসে বুঝিয়ে দিয়ছে, যে ওই ব্যক্তি রণবীর কাপুর। ডাকাত সর্দারের ভূমিকায় তাঁকে দেখা যেতে চলেছে এই ফিল্মে। আর রণবীরকে টক্কর দিতে ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবির পরিচালক করণ মালহোত্রার কাছে ওই চরিত্রটির জন্য সবচেয়ে পছন্দের ব্যক্তিত্ব ছিলেন সঞ্জয়। আর তিনি রাজি হওয়াতে স্বাভাবতই খুশি পরিচালক।

যশরাজ ফিল্মসের ৩ টি ছবির জন্য পরিচালক করণ মালহোত্রাকে স্বাক্ষর করিয়েছে যশরাজ ফিল্মস। এই ৩ টি ছবির মধ্যে অন্যতম হল রণবীরের 'শমশেরা'। রণবীর অভিনীত এই ছবিটির পোস্টার মুক্তির ভিডিও এদিন মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ডাকাত সর্দার শমশেরাকে নিয়ে তৈরি এই ছবির পোস্টারেই লেখা 'কাজে ডাকাত , ধর্মে স্বাধীন'। পোস্টারের ট্যাগ লাইনই কার্যত স্পষ্ট করে দিচ্ছে ছবির গল্প ভাবনা। এদিকে, ছবির দুই নামী তারকাকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+