হঠাৎ মুম্বই ছাড়লেন সুশান্তের শেষ ছবির সহ–অভিনেত্রী সঞ্জনা সাংঘি, ফিরে না আসার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায়

হঠাৎ মুম্বই ছাড়লেন সুশান্তের শেষ ছবির সহ–অভিনেত্রী সঞ্জনা সাংঘি, ফিরে না আসার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায়

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি '‌দিল বেচারা’‌র অভিনেত্রী সঞ্জনা সাংঘি মুম্বই ছেড়ে দিল্লি চলে যাচ্ছেন। তিনি তাঁর মাস্কে ঢাকা মুখের সেলফি পোস্ট করে ইনস্টা স্টোরিতে জানিয়েছেন যে তিনি দিল্লি যাচ্ছেন।

হঠাৎ মুম্বই ছাড়লেন সুশান্তের শেষ ছবির সহ–অভিনেত্রী সঞ্জনা সাংঘি, ফিরে না আসার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায়


সঞ্জনা তাঁর পোস্টে এও ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়ত আর কোনওদিন মুম্বইয়ে ফিরে আসবেন না। সঞ্জনা ইনস্টাতে লেখেন, '‌খুদা বাফিজ, মুম্বই। ৪ মাস পর আপনার দর্শন পেলাম। আমি দিল্লি ফিরে যাচ্ছি। আপনার শহরের রাস্তা অনেকটা আলাদা লেগেছে, ফাঁকা লেগেছে। হয়ত আমার মনে যে দুঃখ রয়েছে, আমার দৃষ্টিভঙ্গী বদলে যাচ্ছে। অথবা হয়ত আপনার মধ্যেও দুঃখ রয়েছে। আবার দেখা হবেও?‌ তাড়াতাড়ি অথবা কখনও না।’‌

সঞ্জনার শেষ ছবি দিল বেচারা এখনও মুক্তি পায়নি। এই ছবিটি তাঁর প্রথম ছবি। কিন্তু তিনি কেন মুম্বই ছাড়লেন এবং কার জন্য তাঁর মনে এত গভীর দুঃখ রয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি সঞ্জনা।

মঙ্গলবার বান্দ্রা পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তের জন্য সঞ্জনা সাংঘির বয়ান রেকর্ড করে। সাতঘণ্টা ধরে চলে সেই বয়ান রেকর্ড। এর আগে সঞ্জনা তাঁর সহ–অভিনেতাকে স্মরণ করে লেখেন, '‌যারা বলে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সেরে যায়, মিথ্যা বলে। কেউ কেউ মনে করে যে আঘাতটা এখনও শোকায়নি, রক্ত পড়েই চলেছে, সেইসব মুহূর্তগুলি সারাজীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে, একসঙ্গে হাসিগুলি আর কখনও হাসতে পারব না, বহু প্রশ্নের উত্তর যা উত্তরহীন থাকবে, অবিশ্বাস্য, যা কেবল বেড়েই চলেছে।’‌

গত ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। অভিনেতার মৃত্যু ফের প্রশ্ন তুলে দেয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজন পোষণ ও হেনস্থা নিয়ে। বান্দ্রা পুলিশ ইতিমধ্যেই সুশান্তর পরিবার ও বন্ধুদের বয়ান রেকর্ড করেছে। ২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পাবে দিল বেচারা ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+