ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক! সমস্যায় পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু
দক্ষিণের বোম্ব শেল সামান্থা রুথ প্রভুর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। 'পুষ্পা' সিনেমায় 'ও অন্তাভা' গানে নিজের ম্যাজিক তিনি ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামান্থা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি প্রায়ই তাঁর সাম্প্রতিক ছবি পোস্ট করে ইন্টারনেটে পারদ চড়ান। সেই সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

অভিনেত্রীর সাম্প্রতিক একটি শেয়ার করা পোস্ট, যেটির সঙ্গে অভিনেত্রীর কোনও যোগ নেই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়। তবে শীঘ্রই জানা যায় অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং হ্যাকাররাই এই ধরনের পোস্ট করেছে। হ্যাকারদের পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা তার স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করেন ইন্টারনেটে। এরপরই সামান্থার ডিজিটাল ম্যানেজার শশাঙ্ক বিনেশ ক্ষমা চেয়ে নিয়ে এ বিষয়ে স্পষ্ট একটি বিবৃতি জারি করেন। তিনি জানান, এটা কেবলই টেকনিক্যাল সমস্যা। ভুলবশত যেটা সামান্থার অ্যাকাউন্টের ক্রস পোস্ট হয়ে গেছে। তাঁরা শীঘ্র সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে এখন সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
কাজের দিক থেকে সামান্থার হাতে এখন রয়েছে একাধিক সিনেমা।। সামান্থা এখন অপেক্ষা করছেন তাঁর পৌরাণিক সিনেমা শকুন্তলাম-এর মুক্তির। যেটা এখন পোস্ট-প্রোডাকশন পর্যায় রয়েছে। এখন 'খুশি' সিনেমার শুটিং করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন বিজয় দেবরাকোন্ডা। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে প্যান-ইন্ডিয়া সিনেমা যশোদা। দক্ষিণেই শুধু নয় সামান্থা রাজ নিদিমরু ও কৃষ্ণ ডিকে-এর সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, যেখানে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। এছাড়া হলিউড সিনেমা অ্যারেঞ্জমেন্ট অফ লাভ-এর শুটিং শুরু হবে, যেখানে সামান্থাকে দেখা যাবে জন ফিলিপের সঙ্গে। পাশাপাশি কফি উইথ করণের শোয়েও দেখা যাবে তাঁকে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications