'সলমন খান হুয়া .. তেরে লিয়ে'! 'মুন্না বদনাম' গানে বুঁদ নেট দুনিয়া
অবশেষে যাবতীয় প্রতীক্ষার পালা শেষ করে বছরের শে লগ্নে আসছে 'দাবাং ৩ '। ফের একবার বলিউড 'ভাইজান' সলমনকে ঘিরে ভক্তদের মধ্যে চড়ছে প্রত্যাশার পারদ।
অবশেষে যাবতীয় প্রতীক্ষার পালা শেষ করে বছরের শে লগ্নে আসছে 'দাবাং ৩ '। ফের একবার বলিউড 'ভাইজান' সলমনকে ঘিরে ভক্তদের মধ্যে চড়ছে প্রত্যাশার পারদ। আর বছরের শেষে সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছে বলিউড 'সুলতান' এর আরও এক ধামাকা!

তবে 'দাবাং ৩' মুক্তির আগে যেমন ছবি ঘিরে বিতর্কে বুঁদ ইন্টারনেট , তেমনই ছবির গান 'মুন্না বদনাম হুয়া পর' নিয়েও তোলপাড় ইন্টারনেট। গানের ভিডিও মুক্তি পেতেই তা টুইট করে সলমন পোস্ট করেন ভিডিও। কিভাবে 'মুন্না বদনাম' হল তা জানতে গানের ভিডিও ক্লিক করতে আহ্বান জানান সলমন।
প্রসঙ্গত, প্রভু দেবার সঙ্গে দেখা যেতে চলেছে সলমনকে এই গানে। তবে 'দাবাং' সিরিজের 'মুন্নি বদনাম হুই' গানের মালাইকা এখানে নেই। এই আইটেম ডান্সে রয়েছেন ওয়ারিনা হুসেন। এদিকে সলমনের সঙ্গে পা মিলিয়েছেন প্রভু দেবাও। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। প্রসঙ্গত, টুইটার খুললে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, 'বয়কট দাবাং' হ্যাশট্যাগ। আর এর নেপথ্যে রয়েছে 'দাবাং ৩' ছবিতে 'হুড় হুড় দাবাং' গানটি। সেই গানে দেখানো হয়েছে, গেরুয়া বসন পরে সাধুরা গিটারের সঙ্গে নাচছেন। আর এতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা। তবে সেসব বিতর্কে পাত্তা না দিয়ে সললু মিঞা আপাতত 'মুন্না বদনাম' সঙ্গে নিয়ে 'দাবাং ৩' ঘিরে উচ্ছ্বসিত।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications