১৮ নভেম্বর বিয়ে করবেন সলমন খান!

১৮ নভেম্বর তারিখে বিয়ে করতে চান সলমন খান। তবে বলিউডের এই সুপারস্টার কবে বিয়ে করবেন, অর্থাৎ কোন বছরের ১৮ নভেম্বর তা স্পষ্ট করেননি তিনি। ফলে সলমনের মহিলা ভক্তদের এখনই নিরাশ হওয়ার কিছু নেই। [শরীরী আবেদনে সকলকে মাত 'সলমনের প্রেমিকা' লুলিয়ার!]

টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই 'এস এগেইন্সট অডস' প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন। সেখানে সানিয়া নিজেই প্রশ্ন করে বসেন সলমনকে। কবে বিয়ে করছেন? যা শুনে অস্বস্তিতে পড়ে যান 'সুলতান' খান। তবে সামলে নিয়েই জানান, ১৮ নভেম্বর তারিখে তিনি বিয়ে করতে চান। [প্রাক্তন স্বামীর সঙ্গে লুলিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল সোস্যাল মিডিয়ায়]

১৮ নভেম্বর বিয়ে করবেন সলমন খান!

প্রসঙ্গত, এই ১৮ নভেম্বরেই সলমনের বাবা সেলিম খান মা সলমা কানের বিয়ে হয়। এছাড়া দু'বছর আগে বোন অর্পিতারও বিয়ে হয় এই ১৮ নভেম্বর তারিখেই। ফলে এই দিনটি খান পরিবারে শুভ বলেই ধরা হয়। সেজন্যই হয়ত সলমন এদিন বিয়ে করতে চাইছেন।

এসব বলার পরে অবশ্য নিজস্ব ভঙ্গিতেই ফের মজা করতে শুরু করেন সলমন। বলেন, গত ২০-২৫ বছর ধরে এই নিয়ে কথা চলছে। কবে বিয়ে জানি না, তবে হবে নিশ্চয়ই।

এরপরে সানিয়া সলমনকে জানান, তিনি বিয়ে করেননি বলে মহিলা ভক্তদের কোনও আক্ষেপ নেই। এই শুনে সলমন বলেন, আপনি জানেন না, অনেকের এই নিয়ে অভিযোগ রয়েছে। বিয়ে নিয়ে আমার উপরে অনেক চাপ রয়েছে। আমার মা-বোনেরা বিয়ে নিয়ে মারাত্মক চাপ দেয়।

এখন দেখার কোন বছরের ১৮ নভেম্বর বিয়ে করেন সলমন। তবে যখনই বিয়ে করুন, কোনও এক লুলিয়া ভানতুরের পাল্লা যে ভারী তা নিঃসন্দেহে বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+