সুশান্তের ভক্তদের পাশে তাঁর অনুগামীদের দাঁড়ানোর জন্য আবেদন করলেন সলমন খান

সুশান্তের ভক্তদের পাশে তাঁর অনুগামীদের দাঁড়ানোর জন্য আবেদন করলেন সলমন খান

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে বলিউডের স্বজন পোষণ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচনায় সরব হয়েছে নেটিজেনরা। অভিযোগের তীরে বিদ্ধ হয়েছেন মেগাস্টার সলমন খানও। চাপের মুখে পড়ে সলমন তাঁর নিজের জায়গায় দাঁড়িয়েই তাঁর ভক্তদের অনুরোধ করলেন প্রয়াত অভিনেতার ভক্তদের পাশে এই কঠিন সময়ে দাঁড়াতে এবং তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা বোঝার জন্য আবেদন করলেন।

সুশান্তের ভক্তদের পাশে তাঁর অনুগামীদের দাঁড়ানোর জন্য আবেদন করলেন সলমন খান


সলমন খান বলেন, '‌প্রিয়জনকে হারানো খুবই বেদনাদায়ক।’‌ তিনি তাঁর ভক্তদের কাছে আবেদন করেছেন যে এই সময় সুশান্ত সিং রাজপুতের অনুগামী, পরিবারের পাশে যেন তাঁরা দাঁড়ায় এবং কোনও অভিশাপ যেন না কোড়ায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বয়কট সলমন খান, জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত, বয়কট স্টার কিডস এবং বয়কট বলিউড সহ বেশ কিছু হ্যাশট্যাগ ট্রেন্ড হয় টুইটারে। অনেকেই অভিযোগ করে জানিয়েছেন যে প্রয়াত অভিনেতার সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ তিনি বহিরাগত এবং করণ জোহর বা সলমন খানের মতো তিনি তারকা সন্তান নন।

ইতিমধ্যে দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ সলমন খান-সহ তাঁর দুই ভাই ও পরোক্ষে সেলিম খানকে কাঠগড়ায় তুলেছেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী চুক্তি ছিল, জানতে চেয়ে যশ রাজ ফিল্মসকে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। দ্বিপাক্ষিক সেই চুক্তির বিস্তারিত থানায় পাঠাতে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। এই প্রসঙ্গে মুম্বই পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে মৃত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যে প্রায় ১৩ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা থানার পুলিশ। তালিকায় সুশান্ত ঘনিষ্ঠ রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবড়া ছাড়াও পরিবার ও অন্য বন্ধুরা রয়েছেন। জানা গেছে, তদন্তের স্বার্থে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া আর কাস্টিং ডিরেক্টরকে তলব করতে পারে পুলিশ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+