(ছবি) 'কি অ্যান্ড কা' এ অর্জুন-করিনার চুম্বনে শোরগোল!

'কি অ্যান্ড কা' সিনেমার অফিসিয়াল ট্রেলর সদ্য মুক্তি পেয়েছে। এবং এই সিনেমায় অর্জুন কাপুর ও করিনা কাপুরের 'লিপ লক' দৃশ্যগুলি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে বলিউডে। [চিরকালীন ইতিহাসে স্থান পেয়েছে এই বলিউড চরিত্রগুলি]

আর বালকির প্রযোজিত ও পরিচালিত এই সিনেমায় প্রথমবারের জন্য বড় পর্দায় জুটি বেঁধেছেন করিনা কাপুর ও অর্জুন কাপুর। আর তাদের জুটি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে টিনসেল টাউনে। ['সুপার হট' লিসা হেডেনের বিকিনি অবতার]

এই সিনেমায় এক অল্পবয়স্ক বিবাহিত দম্পতির চরিত্রে অভিনয় করছেন দুজনে। সেখানে একজন মহিলা হয়ে সমাজের সঙ্গে লড়ে যাচ্ছেন করিনা ও অন্যদিকে ঘরোয়া জীবনযাপনে অভ্যস্ত অর্জুন। এই নিয়েই তৈরি সিনেমার চিত্রনাট্য। [রণদীপ হুডা-রিচা শর্মা প্রকাশ্যে এ কী করছেন?]

এরোস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে আগামী ১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। তার আগে দেখে নিন, এই সিনেমায় অর্জুন ও করিনার অন্তরঙ্গ মুহূর্তগুলির কয়েকঝলক। [কিশোর কুমার পত্নী লীনাকে গভীর চুম্বন রাম জেঠমালানির?]

পরিচালক বালকি

পরিচালক বালকি

আর বালকির পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'কি অ্যান্ড কা' সিনেমাটি।

সিনেমার মুক্তি

সিনেমার মুক্তি

আগামী ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

অর্জুন-করিনা

অর্জুন-করিনা

এই সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন অর্জুন কাপুর ও করিনা কাপুর।

ক্যামিও রোলে সস্ত্রীক বিগ বি

ক্যামিও রোলে সস্ত্রীক বিগ বি

এরা দুজনে ছাড়াও সিনেমায় ক্যামিও রোলে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।

নতুন ভাবনা

নতুন ভাবনা

গত বছরের জুলাইয়ে সিনেমার চিত্রনাট্য শেষ করেন আর বালকি। হিন্দিতে 'লড়কি' ও 'লড়কা' শব্দের অর্থ হয় ছেলে ও মেয়ে। সেখান থেকেই শেষ শব্দ 'কি' এবং 'কা' নিয়ে সিনেমার টাইটেল তৈরি হয়েছে।

হট দৃশ্যে অভিনয়

হট দৃশ্যে অভিনয়

সিনেমার ট্রেলরে যেভাবে উত্তেজক দৃশ্যে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে তাতে গোটা সিনেমায় যে এমন আরও অনেক উত্তেজনা মজুত রয়েছে তা এখন থেকেই বলে দেওয়া যায়।

হাউজ হাজব্যান্ড অর্জুন

হাউজ হাজব্যান্ড অর্জুন

সিনেমায় স্বেচ্ছায় 'হাউজ হাজব্যান্ড' হয়েছেন অর্জুন। আর করিনা নিজের ইচ্ছেয় ও যোগ্যতায় একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার।

কেরিয়ারিস্টিক করিনা

কেরিয়ারিস্টিক করিনা

করিনার ইচ্ছে সে একদিন কোম্পানির সিইও হবে। অন্যদিকে , কেরিয়ারের উচ্চাকাঙ্খাকে বিসর্জন দিয়ে সংসার সামলাতে ব্যস্ত অর্জুন।

সংসারি অর্জুন

সংসারি অর্জুন

আধুনিক বরেরা যে সংসারও ভালোই সামলাতে পারেন তা যেন এই সিনেমার মাধ্যমে প্রমাণ করেছেন অর্জুন কাপুর।

করিনার অভিনয়

করিনার অভিনয়

অন্যদিকে মেয়ে হয়েও সংসারের একমাত্র রোজগেরের ভূমিকা পালন করেছেন করিনা কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+