গুরুতর অসুস্থ অভিনেতা ঋষি কাপুর, আইসিইউতে ভর্তি হতেই উদ্বেগে পরিবার
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ঋষি কাপুর। গোটা কাপুর পরিবারে তাঁকে নিয়ে উদ্বেগ শুরু। জানা গিয়েছে করোনার আবহে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের তরফে ঋষির ভাই রণধীর কাপুর এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

পরিবারের তরফে জানানো হয়েছে যে ৬৭ বছর বয়সী এই অভিনেতা বহুদিন ধরেই ক্যানসারে ভুগছেন। আর তারপরই গতকাল রাতে তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ক্যানসারের চিকিৎসার জন্য তিনি বহুদিন ধরেই নিউ ইয়র্কে ছিলেন। সেই পুরো সময়টাতেই তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নিতু সিং।
ঋষির পরিবার সূত্রে খবর নিউ ইয়র্কে চিকিৎসার পরও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তাঁর এক ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী প্রবীণ অভিনেতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications