'এমন ঘটনা নজিরবিহীন ', জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্ক নিয়ে আর কী বললেন ঋদ্ধি

'নগরকীর্তন' ছবিতে অভিনয়ের জন্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত ঋদ্ধি সেন। ৬৫ তম জাতীয় সম্মান প্রদানের অনুষ্ঠানের নয়া নিয়ম ঘিরে তিনিও সরব হয়েছেন।

'নগরকীর্তন' ছবিতে অভিনয়ের জন্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত ঋদ্ধি সেন। ৬৫ তম জাতীয় সম্মান প্রদানের অনুষ্ঠানের নয়া নিয়ম ঘিরে তিনিও সরব হয়েছেন। উল্লেখ্য, জাতীয় পুরস্কার প্রাপকদের প্রথম ১১ জনকেই কেবলমাত্র পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। আর এই ১১ জনের মধ্যে রয়েছেন ঋদ্ধি। তবে তালিকায় থাকা বাকিদের যে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দিচ্ছেন না এবছর, সেই নতুন প্রথা নিয়ে ব্যথিত এই বাঙালি অভিনেতা।

এমন ঘটনা নজিরবিহীন , জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্ক নিয়ে আর কী বললেন ঋদ্ধি

ঋদ্ধি জানিয়েছেন, এই ঘটনা নজিরবিহীন। ঋদ্ধি বলেন, বুধবার পুরস্কারের মহড়া চলাকালীন জানানো হয় পুরস্কার প্রাপকদের প্রথম ১১ জনের হাতেই কেবল পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । জানানো হয়, বুধবার পুরস্কারের মহড়া চলাকালীন জানানো হয় পুরস্কার প্রাপকদের প্রথম ১১ জনের হাতেই কেবল পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয় শোরগোল। অনেক চলচ্চিত্র ব্য়ক্তিত্বই নিজের প্রতিক্রিয়ায় জানান, যে বহু ব্যস্ততা সত্ত্বেও কেবলমাত্র রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় সম্মান পাওয়ার জন্যই নয়াদিল্লিতে ছুটে এসেছেন তাঁরা। রাষ্ট্রপতি যে প্রথম ১১ জন ছাড়া কাউকে পুরস্কার তুলেদেবেন না, তা আগে থেকে জানানো উচিত ছিল।

ঋদ্ধি ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এটি একেবারেই অনভিপ্রেত, ও অপমানজনক বলে মনে করছেন তিনি। জানা গিয়েছে, অন্তত ৬০ জন পুরস্কার প্রাপক নায়দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠানে আজ উপস্থিত থাকছেন না। যাঁরা এদিনের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বাংলা ছবির বিখ্যাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। বিষয়টি নিয়ে তিনি অপমানিত বোধ করছেন বলে প্রতিক্রিয়া জানান কৌশিক গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+