Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) বড়পর্দায় এবার একই ফ্রেমে বলিউডের তিন খান- শাহরুখ, সলমন ও আমির?

বলিউডের ছবিতে শতাব্দীসেরা 'কাস্টিং' হতে চলেছে। যে কোনও প্রযোজকের স্বপ্ন একই ছবিতে বলিউডের ৩ সেরা খান - শাহরুখ, আমির ও সলমনকে একসঙ্গে কাজ করানো। এবার বাকি প্রযোজকদের টেক্কা দিয়ে সেই স্বপ্নকেই বাস্তব করতে চলেছেন সাজিদ নাডিয়াড়ওয়ালা। একই ফ্রেমে এবার এই ৩ খান সুপারস্টারকে আনতে চলেছেন তিনি।

নাডিয়াড়ওয়ালার ঘণিষ্ঠসূত্রের খবর, সাজিদ একটি ছবি প্রযোজনা করতে চলেছেন যেখানে সলমন খান, শাহরুখ খান ও আমির খান তিনজনই অভিনয় করবেন। হয়তো ছবিটি নিজেই পরিচালানাও করবেন তিনি। ২০১৭ সালের জানুয়ারি মাসে এই ছবির কাজ শুরু হবে। ২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি।

সূত্রের খবর এই খান ত্রিধারার ছবির গল্প হিসাবে মনমোহন দেশাই-এর সুপারহিট ছবি 'অমর-আকবর-অ্যান্টনি'-র ধরণের গল্পই মাথায় রয়েছে নাডিয়াড়ওয়ালার। [সলমনের 'বজরঙ্গী ভাইজান'-এর প্রচারে শাহরুখ, আমির]

কানাঘুষোয় শোনা যাচ্ছে, "এই ধরণের গল্প সাজিদ রাখতে চাইছেন কারণ যাতে কোনও অভিনেতারই প্রাধান্য এছবিতে না কমে। কারণ তিনি জানেন, প্রত্যেক খানেরই নিজস্ব একটা বিশাল ও শক্তিশালী সমর্থন রয়েছে। ৩ খানের মধ্যে কাউকে ছবিতে কম গুরুত্ব দিলেই বিপদ বাঁধতে পারে।"

উল্লেখ্য এর আগে ৩বার বড়পর্দায় শাহরুখ খান ও সলমন খান কাজ করেছেন। রাকেশ রোশনের করণ-অর্জুন, কেসি বোকাডিয়ার হাম তুমহারে হ্যায় সনম এবং করন জোহরের কুছ কুছ হোতা হ্যায়।

রাজকুমার সন্তোষীর আন্দাজ আপনা আপনা ছবিতে সলমন ও আমিরের জুটি কৌতুক ছবির দুনিয়ায় ইতিহাস সৃষ্টি করেছে। যদিও শাহরুখ ও আমির খান এখনও পর্যন্ত একবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করেননি।['আন্দাজ আপনা আপনা ২'-এ অভিনয়ের জন্য প্রস্তুত আমির-সলমন, বললেন রাজকুমার সন্তোষী]

আন্দাজ আপনা আপনা

আন্দাজ আপনা আপনা

এই ছবিতে আমির হয়েছিলেন অমর ও সলমন হয়েছিলেন প্রেম। অমর প্রেমের হাস্যরসে পরিপূর্ণ অভিনয়ের জেরে এছবি সত্যিই আজও অমর হয়ে রয়েছে। এই একটি ছবিতেই সলমন খান ও আমির খান এখসঙ্গে অভিনয় করেছিলেন।

করন-অর্জুন

করন-অর্জুন

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল করন অর্জুন ছবিতে। এই ছবিতে প্রথমবার সলমন খান ও শাহরুখ খান একসঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে ২ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। এর পরে অবশ্য আরও ২ টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই ২ খান।

কুছ কুছ হোতা হ্যায়

কুছ কুছ হোতা হ্যায়

১৯৯৫ সালের পর ১৯৯৮ সালে করন জোহরের সুপার ডুপার হিট ছবি কুছ কুছ হোতা হ্যায়-তে ফের একবার শহরুখ ও সলমন কে দেখা গিয়েছিল। তবে এছবিতে একটি ছোট তবে গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করেছিলেন সলমন। শাহরুখই ছিলেন এছবির নায়ক।

হাম তুমহারে হ্যায় সনম

হাম তুমহারে হ্যায় সনম

২০০২ সালে ফের একসঙ্গে কাজ করেন সলমন ও শাহরুখ খান। ছবির নাম হাম তুমহারে হ্যায় সনম, যদিও এই ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

শাহরুখ আমির

শাহরুখ আমির

সলমন-শাহরুখ, আমির-সলমন জুটিকে পড়পর্দায় দেখা গেলেও এখনও পর্যন্ত এখবারও শাহরুখ খান ও আমির খানকে এখসঙ্গে বড়পর্দায় দেখা যায়নি।

একই ফ্রেমে ৩ খান

একই ফ্রেমে ৩ খান

যে কোনও প্রযোজকের স্বপ্ন একই ছবিতে বলিউডের ৩ সেরা খান - শাহরুখ, আমির ও সলমনকে একসঙ্গে কাজ করানো। এবার বাকি প্রযোজকদের টেক্কা দিয়ে সেই স্বপ্নকেই বাস্তব করতে চলেছেন সাজিদ নাডিয়াড়ওয়ালা। একই ফ্রেমে এবার এই ৩ খান সুপারস্টারকে আনতে চলেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+