রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণার সঙ্গে ঋষি-করিশ্মাদের স্মৃতি বিজড়িত কিছু ছবি দেখে নিন

এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কাপুর পরিবারের ঋষি, রণধীরদের মা কৃষ্ণা রাজ কাপুরকে ঘিরে রয়েছে একাধিক স্মৃতি।

এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কাপুর পরিবারের ঋষি, রণধীরদের মা কৃষ্ণা রাজ কাপুরকে ঘিরে রয়েছে একাধিক স্মৃতি। একনজরে স্মৃতির পাতা উল্টে দেখে নেওয়া যাক কাপুর পরিবারের পুরনো অ্যালবামের কিছু ছবি। যে ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে রাজ ও কৃষ্ণার স্মৃতি।

ছেলে ঋষির সঙ্গে..

ছেলে ঋষির সঙ্গে..

ছেলে ঋষি কাপুর চিরকালই মা কৃষ্ণার বেশ ঘনিষ্ঠ ছিলেন। আর বিভিন্ন পার্টি বা পারিবারিক গেট টু গেদ্যর-এ ওঁদের দু'জনকে দেখা যেত এক সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে।

রাজ কাপুরের সঙ্গে কৃষ্ণার বিয়ে

রাজ কাপুরের সঙ্গে কৃষ্ণার বিয়ে

১৯৫৬ সালের রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণা রাজ কাপুরের। সেই সময়ে রাজের বয়স ২২ বছর। আর কৃষ্ণা তখন আরওই ছোট।

কৃষ্ণা সম্পর্কে কিছু তথ্য

কৃষ্ণা সম্পর্কে কিছু তথ্য

একবার মা কৃষ্ণা সম্পর্কে নিজের জীবনীতে লিখতে গিয়ে , ঋষি কাপুর জানান, যে তামাম দুনিয়া রাজ ও কৃষ্ণার দাম্পত্য জীবন নিয়ে যাই বলে থাকুক, আসলে কৃষ্ণাকে ভীষণই ভালোবাসতেন রাজ।

ছেলে মেয়ের সঙ্গে কৃষ্ণা

ছেলে মেয়ের সঙ্গে কৃষ্ণা

ছেলে রণধীর , ঋষি, রাজীব ও মেয়ে ঋতুকে নিয়ে সুখের সংসার ছিল কৃষ্ণার। আর সেই সুখ ধরে রাখতে তাঁর স্বার্থত্যাগের কথা বারবার তুলে ধরেন কাপুর পরিবারের প্রতি়টি সদস্য।

গোটা পরিবার একসঙ্গে

গোটা পরিবার একসঙ্গে

পেশাগত হোক বা ব্যক্তিগত জীবন, রাজ কাপুরের সঙ্গে বহু সময়েই দেখা গিয়েছে কৃষ্ণা কাপুরকে।

ঋষির বিয়ে

ঋষির বিয়ে

ছেলে ঋষি কাপুরের বিয়েতেও বেশ খোশ মেজাজে দেখা যায় কৃষ্ণা রাজ কাপুরকে।

পরিবারের সঙ্গে

পরিবারের সঙ্গে

পৃথ্বীরাজ কাপুরের পুত্রবধূ কৃষ্ণার সম্মান পরিবারে প্রথম থেকেই ছিল। এই ছবিতে পৃথ্বীরাজ কাপুর ছাড়াও রয়েছেন রাজ, শশী কাপুররা। আর নববধূর সাজে রয়েছেন কৃষ্ণা।

সুখী পরিবার

সুখী পরিবার

রাজের সঙ্গে সমান দাপটে সংসার সামলেছেন কৃষ্ণা কাপুর। আর গোটা পরিবারের একসঙ্গেই এই খোশ মেজাজের ছবিই তার প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+