একসময়ে কেন ফিল্মে সুযোগ পাননি অমিতাভ! কারণ জানিয়ে 'শেয়ার' করলেন এই বিরল ছবি

অমিতাভ বচ্চন ভারতীয়দের কাছে 'কী', সেটা নতুন করে বলবার কিছু নেই। তাঁর উচ্চতা থেকে কণ্ঠস্বর, সমস্ত রকমের গুণেই তিনি যথার্থভাবেই 'বিগ বি'!

অমিতাভ বচ্চন ভারতীয়দের কাছে 'কী', সেটা নতুন করে বলবার কিছু নেই। তাঁর উচ্চতা থেকে কণ্ঠস্বর, সমস্ত রকমের গুণেই তিনি যথার্থভাবেই 'বিগ বি'! বলিউড 'টল ,ডার্ক , হ্যান্ডসম' বলতে যাঁকে চিনেছে, বহু মহিলা স্বপ্নের পুরুষ বলতে একটা সময়ে যাঁকে ভেবে বিভোর হয়েছে তিনি অমিতাভ বচ্চন। কিন্তু একালের এই বলিউড মেগাস্টারকেও একটা সময় পেরোতে হয়েছে অনেক বাঁধা। প্রত্যাখ্যান তাঁর কপালেও জুটেছে!

একসময়ে কেন ফিল্মে সুযোগ পাননি অমিতাভ! কারণ জানিয়ে শেয়ার করলেন এই বিরল ছবি

এরকমই এক প্রত্যাখ্যানের প্রসঙ্গ নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অমিতাভ বচ্চন। তিনি শেয়ার করেন একটি পুরনো ছবি। যে ছবি ১৯৬৮ সালের। সেই সময়ের অল্প বয়সী অমিতাভ এক্কেবারেই অন্যরকমের ছিলেন। ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন,' এটি ফিল্মে কাজের জন্য প্রথম আবেদন সংক্রান্ত ছবি.. ' । পরে তিনি উল্লেখ করেন যে এই ছবি পাঠিয়ে তিনি প্রত্যাখ্যাত হন ফিল্ম থেকে।

My application picture for a job in movies .. 1968.. no wonder I was rejected !!

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

অমিতাভ বচ্চনের মতো একজন সফল ব্যক্তিত্ব এখনও মনে করেন তাঁর লড়াইয়ের দিনগুলির কথা। এত সম্মান, প্রাচুর্যের মধ্যেও যে তিনি সেই সমস্ত সময়কে মনে রেখেছেন, তাতেই প্রমাণিত হয় কেন তিনি বিগ বি!

এখানেই হয়তো তিনি অনেক অভিনেতাকে ছাপিয়ে গিয়েছেন। কিছুদিন আগে , দীপিকা ক্যাটরিনার উচ্চতার সঙ্গে , শাহিদ, আমিরদের মতো নায়কদের উচ্চতা নিয়ে ঠাট্টা করে একটি টুইট করেন। যেখানে তিনি নিজেকে চাকরীপ্রার্থী হিসাবে তুলে ধরে জানান, ৭৬ বছর বয়সে তাঁর উচ্চতা দীপিকা কিম্বা ক্যাটরিনার পাশে মানানসই! উল্লেখ্য, ৭৬ বছরের এই অভিনেতার ঝুলিতে এই মুহুর্তে দুটি বড় প্রজেক্ট রয়েছে,'ঠগস অফ হিন্দোস্তান' ও '১০২ নট আউট'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+