Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranveer Singh: ভারতের সমুদ্র সৈকতের প্রশংসা করতে গিয়ে একি করলেন রণবীর...

মলদ্বীপ বয়কটের ট্রেন্ডে সামিল হয়েছে বলিউডও। অমিতাভ বচ্চন থেকে সলমন খান, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর সকলেই সুর চড়িয়েছেন। সেই ট্রেন্ডে সামিল হয়েছিলেন রণবীর কাপুরও। নিজের একটি সমুদ্র স্নানের ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে তিনি একটি ডলফিনের সঙ্গে খেলা করছেন।

এবং সেই ছবিটি শেয়ার করে মলদ্বীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আর সেই ছবি শেয়ার করেই যত কাল হলে। যে ছবিটি তিনি শেয়ার করেছিলেন সেটা আসলে মলদ্বীপেরই। মলদ্বীপে বেড়াতে গিয়েই সেখানকার কোনও একটি রিসর্টে সেই ছবিটি তুলেছিলেন। আর সেই ছবি দিয়েই মলদ্বীপের বিরোধিতায় সামিল হয়েছেন অভিনেতা।

Ranveer Singh

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাই নিয়ে সমালোচনা শুরু করে দেন নেটিজেনরা। শেষ পর্যন্ত বিপাকে পড়ে সেই ছবি সরিয়ে দেন রণবীর সিং। অভিনেতা সেই ছবি সরানো পরেও নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি। তাঁরা কটাক্ষ করে বলেছেন অনেকটা দেরি হয়ে গিয়েছে ছবিটা ডিলিট করতে।

বলিউড তারকাদের সবচেয়ে পছন্দের জায়গা হল মলদ্বীপ তাতে কোনও সন্দেহ নেই। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন একাধিকবার সেখানে গিয়েছেন। সেখানে নামী-দামি রিসর্টে থাকেন বলি অভিনেতারা। ছুটি কাটিয়ে আসেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মলদ্বীপ বয়কটের ট্রেন্ড দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউড অভিেনতারাও তাতে সামিল হয়েছে।

কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ গিয়েছিলেন। সেখানকার একাধিক ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লাক্ষাদ্বীপে স্কুবা ডাইভিংও করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী লাক্ষাদ্বীপের সৈকতে বসে অবসর যাপনের ছবিও শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকে লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়ার আগ্রহ নাকি বেড়ে গিয়েছে পর্যটকদের মধ্যে। মেকমাইট্রিপে নাকি লাক্ষাদ্বীপের সার্চ ৩৪০০ শতাংশ বেড়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+