ইতালিতে দীপিকা-রণবীরের বিয়ের প্রস্তুতি তুঙ্গে! দেখুন ভিডিও
দীপিকা পাড়ুকোন ও রণবীরের সিং-এর বিয়ে নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে । এই পাওয়ার কাপলের বিয়ে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই লেক কোমোর জন্য রওনা দিয়েছেন দীপিকা ও রণবীর।
দীপিকা পাড়ুকোন ও রণবীরের সিং-এর বিয়ে নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে । এই 'পাওয়ার কাপল'-এর বিয়ে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই লেক কোমোর জন্য রওনা দিয়েছেন দীপিকা ও রণবীর। মুম্বই এয়ারপোর্টে 'মেহেন্দি লগাকে রখনা..' গানের ব্য়াক গ্রাউন্ড মিউজিক সঙ্গে নিয়ে দীপবীর উড়ে গিয়েছেন তাঁদের বিবাহ বাসরের উদ্দেশে!

View this post on Instagram@deepikapadukone @ranveersingh #deepikapadukone #ranveersingh #deepveer #deepveerkishaadi
A post shared by #ladkiwale 💃 (@deepveer_goals) on
আগামী ১৪ -১৫ নভেম্বর ইতালির এই জায়গাতেই বিবাহ বাসর বসতে চলেছে রণবীর -দীপিকার। বিয়েতে কোনওভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। দীপিকা রণবীর দুজনেই চেয়েছেন, যাতে তাঁদের বিয়ের ছবি মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে না আসে। কিন্তু তার আগেই বিয়ের আসর ঘিরে ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications