সাত পাকে বাধা : বলিউডের রানি এবার মিসেস চোপড়া
মঙ্গলবার সকালে যশরাজ ফিল্মসের তরফে টুইট করে এই খবরটি জানানো হয়েছে। বিয়েতে সংমাধ্যমের অযথা নাকগলানো চাননি বলেই বর-কনে ইতালিতে নিভৃতে বিয়ের অনুষ্ঠান পালন করেছেন। সেই অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধুমাত্র অংশগ্রহণ করেছিলেন।
যদিও তারকা অতিথিদের তালিকায় ছিলেন পরিচালক করণ জোহর। করণের কুছ কুছ হোতা হ্যায় ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে রানীর পাকাপাকি পা রাখা। এর অনেক পরে কভি আলবিদা না কহনা ছবিতেও রানি অভিনয় করেছিলেন। মঙ্গলবার সকালে করণ টুইট করেন, 'মিস্টার অ্যান্ড মিসেস চোপড়া, লাভ ইউ বোথ।'
And finally....Mr and Mrs Chopra....Love you both....
— Karan Johar (@karanjohar) April 22, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আদিত্যর ছোট ভাই উদয় চোপড়াও সকালে টুইট করে জাননা, চোপড়া পরিবারে রানি চোপড়াকে স্বাগত। নব দম্পতিকে অনেক এনেক ভালবাসা।
We welcome Rani Chopra to the family...lots of love to the newly weds
— Uday Chopra (@udaychopra) April 22, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিয়ের পরে অবশ্য সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রানি। বছর ৩৬-এর প্রতিভাবান এই অভিনেত্রী জানিয়েছেন, ইতালির উপনগরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠানটি দারুণ ছিল। একজন মানুষের অনুপস্থিতি আমি প্রচণ্ডভাবে অনুভব করছিলাম। তিনি 'যশ আঙ্কেল'। কিন্তু আমি জানি উনি আমাদের সঙ্গেই ছিলেন। ওঁর ভালবাসা ও আশীর্বাদ সবসময়ে আমাদের সঙ্গে থাকবে আমি জানি।
May Allah bless my friends Rani & Adi. May u enjoy the small things my friends for in the end they r the big things. Happy union...love you.
— SHAH RUKH KHAN (@iamsrk) April 22, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একইসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে রানি বলেন, আমি সবসময় রূপকথার গল্পে বিশ্বাস করে এসেছি। ভগবানের আশীর্হাদে আমার জীবনটাও ঠিক রূপকথার মতোই। এখন আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলাম। এই রূপকথার গল্প চলতেই থাকবে।
রানির আগেও আদিত্যর একটি বিয়ে ছিল। কিন্তু সে বিয়ে টেকেনি। ২০০৮ সাল থেকে রানির সঙ্গে সম্পর্ক তৈরি হয় রানির।
Aditya Chopra & Rani Mukerji got married last night on 21st April in Italy. We wish the couple a very happy married life.
— Yash Raj Films (@yrf) April 22, 2014
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল
Click it and Unblock the Notifications