Ranbir Kapoor: বড়দিনের কেক কেটে বিপাকে রণবীর, মুম্বই পুলিশে অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে
বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর কাপুরের। বড়দিনের কেক কেটে বিপাকে রণবীর কাপুর। কাপুর পরিবারের বড়দিনের সেলিব্রেশনের ভিিডও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে কেকের উপরে ওয়াইন ঢেলে আগুন জ্বালানো হচ্ছে। সেসময় রণবীর কাপুর জয় মাতাদি বলছেন।
কাপুর পরিবারের সেই ক্রিসমাস সেলিব্রেশনের বিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে রণবীরের জয় মাতাদি বলা নিয়ে নেটিজেনরা অনেকেই হাসি ঠাট্টা করেছেন। কিন্তু সেটা যে থানা পর্যন্ত গড়িয়ে যাবে কতা অনেকেই ভাবতে পারেননি। বাস্তবে সেটাই ঘটেছে।

মুম্বইয়ের ঘাটকোপর থানায় সঞ্জয় তিওয়ারি নামে এক ব্যক্তি রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সঞ্জয় তিওয়ারি নামে ওই ব্যক্তি তাঁর সঙ্গে তাঁর আইনজীবী আশিস রায় এবং পঙ্কজ মিশ্রাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তাঁরাও অভিযোগ করেছেন। পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁরা জয়মাতাদি বলে কেকের উপর অ্যালকোহল ঢেলে আগুন জ্বালিয়ে যে সেলিব্রেশন করেছেন রণবীর কাপুর তাতে হিন্দু ধর্মের দেবতার আবমাননা করা হয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে রণবীর কাপুরের বিরুদ্ধে ২৯৫ এ(ধর্মীয় ভাবাবেগে আঘাত), ৫০০(অবমাননা), ৩৪ ( সম্মিলিতভাবে অপরাধে সামিল হওয়া) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ক্রিসমাস সেলিব্রেশে যাওয়ার আগে রণবীর এবং আলিয়া তাঁদের মেয়ে রাহাকে প্রকাশ্যে আনেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications