ডুপ্লিকেট রজনীকান্ত মঞ্চে উঠে 'স্টাইল' নকল করতেই পিছলে গেল পা! বাকি কাণ্ড দেখুন ভিডিওতে
দক্ষিণে তিনি 'থালাইভা'। কাশ্মীর থেকে কন্যাকুমারীকায় তাঁর পরিচিতি 'সুপারস্টার' রজনীকান্ত হিসাবে। এহেন রজনীকান্তের ক্যারিশ্মায় কার্যত বুঁদ গোটা একটা প্রজন্ম। বছরের পর বছর এমন স্টারডাম ধরে রাখাও বহুজনের পক্ষেই একটি চ্যালেঞ্জ। ভক্তদের দেবতুল্য এই সুপারস্টারের ডুপ্লিকেটের অভাব নেই দেশজুড়ে। এমনই এক ডুপ্লিকেটের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রজনীকান্তের 'কালা' ছবির ভাইরাল লুকে অনেকেই বুঁদ ছিলেন। কালো চশমা, আর তার সঙ্গে কাঁচা-পাকা চুলের কায়দা ! এতেই কার্যত মোহিত ছিলেন রজনীকান্তের বহু ভক্ত। এবার সেই কালা ছবির লুক সঙ্গে নিয়ে এক ব্যক্তি কোনও স্থানীয় এক অনুষ্ঠানে মঞ্চে উঠেই একটি স্টান্ট দেখাতে যান। আর তাতেই ঘটে গেল বড় কাণ্ড!
মঞ্চ ঘিরে তখন হইচই শুরু। দর্শকাসনের মধ্যে থেকে তখন উঠে আসছেন স্বয়ং সুপারস্টার রজনীকান্তের 'ডুপ্লিকেট'! দর্শকদের মধ্যে তখন প্রবল উৎসাহ এরপরই ডুপ্লিকেট রজনীকান্ত এক লাফ দিয়ে চেয়ারে পা রাখতেই ঘল বিপত্তি!
সুপারস্টার অভিনেতার 'স্টাইল' নকল করতে গিয়েই একটা চেয়ারে পা রাখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর চেয়ারে পা পিছলে খোদ ডুপ্লিকেট রজনীকান্তই পড়ে গেলেন মঞ্চে। ঘটনা ক্যামেরা বন্দি হতেই তা বর্তমানে ভাইরাল।












Click it and Unblock the Notifications