ধার্মিক রাধে মা এবার হাত পাকাবেন অভিনয়ে!
স্বঘোষিত গুরুমাতা তথা বিতর্কের কেন্দ্রে থাকা ধর্মগুরু রাধে মা এবার অভিনয়ে। আজ্ঞে হ্যাঁ ঠিক শুনেছেন,অভিনয় করছেন তবে বলিউডে নয়, বরং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রাধে মাকে।
স্বঘোষিত গুরুমাতা তথা বিতর্কের কেন্দ্রে থাকা ধর্মগুরু রাধে মা এবার অভিনয়ে। আজ্ঞে হ্যাঁ ঠিক শুনেছেন,অভিনয় করছেন তবে বলিউডে নয়, বরং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রাধে মাকে।
এই খবরের সূত্র রাধে মা নিজেই। নিজেই ঘোষণা করেছেন 'নো কাস্টিং নো কাউচ ওনলি আউচ' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।

এই ওয়েব ধারাবাহিকের প্রেক্ষাপট কী, কবে ধারাবাহিকটি মুক্তি পাবে সে সব বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শুধুমাত্র এই ধারাবাহিকের প্রযোজক রমন হন্ডা জানিয়েছেন আসল রাধে মাকে দেখার ও জানার এক অনবদ্য মাধ্যম হতে চলেছে এই ওয়েব সিরিজ।
এই সিরিজে ঈশ্বরের বার্তাবাহকের ভূমিকায় দেখা যাবে রাধে মাকে। শুটিংও শুরু হয়ে গিয়েছে। রাধে মারই একটি বাংলোয় শুটিংয়ের কাজ চলছে। প্রযোজকের কথায় "রাধে মার যে এহেন অভিনয় দক্ষতা রয়েছে তা দেখে তিনি হতবাক। রাধে মা স্বতঃস্ফূর্ত এবং কাজের ক্ষেত্রে খুব সহযোগীতা করেন। স্বয়ংয়ের চরিত্রেই অভিনয় করছেন তিনি।"
এদিকে রাধে মার অভিনয়ের হাতেখড়ি নিয়ে কিছুতেই উত্তেজনা উন্মাদনা থামছে না টুইটারে। একের পর এক টুইটে একেবারে ভরে গিয়েছে টুইটার।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications