আমাদের সুপারস্টারদের হলিউডে সম্ভবত চেষ্টা করবেন না, তার জন্য সাহস দরকার : প্রিয়াঙ্কা চোপড়া
"পুরুষ সুপারস্টাররা সম্ভবত চেষ্টাও করবে না হলিউডের জন্য। এটা করার জন্য অনেক শক্তি ও সাহসের প্রয়োজন।" বললেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পুরুষদের কি তবে পরোক্ষে ভীতু বললেন প্রিয়াঙ্কা?
বলিউড দাপিয়ে এবার হলিউডেও নিজের সাম্রাজ্য বিস্তৃত করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকো তারকা তো এখন বলিউডের জনপ্রিয় নাম। তবে হলিউডের সাফল্য খুব একটা সহজে আসেনি মোটেই। শুধু তাই কেন বলিউডে পা জমাতেও কঠোর পরিশ্রম করতে হয়েছে প্রিয়াঙ্কা। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনর পরও সেই পরিশ্রমের কথা আজও ভোলেননি প্রিয়াঙ্কা।
হলিউডে স্টারডম হাসিল করতে কতটা বেগ পেতে হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে? প্রশ্নের উত্তরে মৃদু হেসে পিগি চপসের উত্তর "আমি যখন মুম্বইয়ে কাজ শুরু করেছিলাম, তখনও ওটা সোজা কাজ ছিল না। বলিউডে শুরুর দিকটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। মানুষে তোমায় সম্মান দেবে এমন একটা জায়গায় পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। আমি আমার সাফল্য নিয়ে সত্যিই গর্বিত। "

পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন, "আমি লক্ষ্যপূরণ করতে পেরেছি আমি খুশি। আশা করি অন্য আমাদের যাদের প্রতিভা রয়েছে তারাও যেন স্বীকৃতি পান।" প্রসঙ্গত জনপ্রিয়তার নিরিখে আইএমবিডি ভোটে লিওনার্দো ডেক্যাপ্রিও এবং জেনিফার অ্যানিস্টনের মতো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেল দিয়েছেন পিগি চপস।
প্রিয়াঙ্কার কথায়, "আমি অভিভূত এবং কৃতজ্ঞ যারা আমার জন্য ভোট করেছেন। আমার মনে হয় ভারতীয় প্রতিভাবানরা এই তালিকার সেরা দশে থাকার যোগ্য।"
প্রিয়াঙ্কার পাশাপাশি বলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনও হলিউডে হাত পাকানোর চেষ্টা করছেন। কিন্তু বলিউডের পুরুষ সুপারস্টারদের সেভাবে হলিউডে দেখা যায় না। এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা বলেন, "পুরুষ সুপারস্টাররা সম্ভবত চেষ্টাও করবে না। এটা করার জন্য অনেক শক্তি ও সাহসের প্রয়োজন।"
তবে কি প্রিয়াঙ্কার ধারণা নিজেদের সুপারস্টার ইমেজ ভাঙিয়েই বলিউডে আধিপত্য জমাতে চায় পুরুষ সুপারস্টাররা? বলিউডের পুরুষদের কি তবে পরোক্ষে ভীতু বললেন প্রিয়াঙ্কা?












Click it and Unblock the Notifications