ইঁটের জবাব পাটকেলই, শ্রদ্ধায় 'অশ্রদ্ধা' আলেকচিত্রীদের

কিন্তু হলটা কী? আলোকচিত্রীরা তো তারকাদের ছবি তোলার জন্য মুখিয়ে থাকে। শ্রদ্ধা তো সে অর্থে তারকাই তবে? আসলে এক ভিলেনের প্রচারের সময় একাধিকবার আলোকচিত্রীদের বিনম্র আবদার সত্ত্বেও তাঁর ছবি তুলতে দেননি শ্রদ্ধা। উল্টে কখনও কখনও তাঁর মানা করার ধরণ ভদ্রতার সীমা পার করেছে। ফলে স্বাভাবিকভাবে খেপে লাল আলোকচিত্রীরা। এক ভিলেন ছবির সাফল্যের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতে এসে ইঁটের জবাব পাটকেলই হয় বুঝিয়ে দিলেন চিত্র সাংবাদিকরা। এককাট্টা হয়ে জানিয়ে দিলেন শ্রদ্ধার ছবি তো তুলবেনই না অন্য কারের সঙ্গেও শ্রদ্ধা থাকলে সে ছবিও তুলবেন না তাঁরা।
অতীতে শ্রদ্ধার খারাপ ব্যবহারের জবাবে তাঁর ছবি তোলা বয়কট করলেন আলোকচিত্রীরা
সিদ্ধার্থ মলহোত্রা,রীতেশ দেশমুখ ও মোহিত সুরির সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন শ্রদ্ধা। ফটো তুলবেন বলে সবাই এসে দাঁড়ালেন। ছিলেন শ্রদ্ধাও। কিন্তু ছবি তোলা তো দূরে থাক, ক্যামেরা নিয়ে প্রস্তুতই নয় কোনও আলোকচিত্রী। সবাই অবাক হয়ে যান এর পর তাঁদের জিজ্ঞাসা করা হলে, সমস্বরে জানিয়ে দেওয়া হয় যে আলোকচিত্রীরা সর্বসম্মতভাবে শ্রদ্ধা কাপুরকে বয়কট করেছেন। অতএব তিনি ফ্রেমে থাকলে তাঁরা ছবি তুলবেন না।
মিডিয়ার ছবি ছাড়া সাফল্যের কী দাম। এই যথার্থ মর্ম বুঝতে পেরে নিজেই এগিয়ে আসেন শ্রদ্ধা। নম্রভাবে ক্ষমাও চেয়ে নেন তিনি। সিদ্ধার্থও আলোকচিত্রীদের মান ভাঙানোর বহু চেষ্টা করেন। কিন্তু তাও বিফলে যায়। কিন্তু একরোখা আলোকচিত্রীরা। না তো না। শ্রদ্ধা সরে যাওয়ার পরই আলোকচিত্রীরা স্বমহিমায় ছবি তুলতে শুরু করেন।
রীতেশ , সিদ্ধার্থ ও মোহিত সুরিকে নিয়ে একের পর এক ছবি তুলতে থাকেন আলোচচিত্রীরা। শ্রদ্ধা ছলছল চোখে একটি কোণায় দাঁড়িয়ে সে দৃশ্যই হজম করলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications