Cannes 2024: দেশদ্রোহীর তকমা জুটেছিল সেই পায়েল কাপাডিয়ার ছবি স্বীকৃতি পেল আন্তর্জাতিক মঞ্চে
কান ফিল্ম ফেস্টিভালে এবার প্রথম থেকেই চমকের পর চমক দেখা গিয়েছে। কারণ েরড কার্পেটে ভাঙা হাত নিয়ে হেঁটেছেন ঐশ্বর্য রাই। সব্যসাচী মুখার্জি প্রথম ভারতীয় ডিজাইনার তাঁকে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে দেখা গিয়েছে। প্রথম বাঙালি অভিনেত্রী অনুসূয়া দাশগুপ্ত সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
তারপরে আবার এফটিআইআইয়ের প্রতিবাদী ছাত্রীর কান ফিল্ম ফেস্টিভালে স্বীকৃতি পাওয়া। পায়েল কাপাডিয়া নামটি এফটিআইআইয়ের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। গজেন্দ্র চৌহ্বানকে এফটিআইআইয়ের ডিরেক্টর করা নিয়ে যে ১৩৯ দিনের আন্দোলন চালিয়েছিলেন সেখানকার পড়ুয়ারা সেই আন্দোলনে ছিলেন পায়েল। সেসময় প্রতিবাদে সরব হওয়ার জন্য পায়েলকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছিল। এমনকী তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

সেই পায়েলই ৯ বছর পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন। তাঁর তৈরি সিনেমা কান ফিল্ম ফেস্টিভালে স্বীকতি পেয়েছে। কানে লা শেফ বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে পায়েলের সানফ্লাওয়ার হোয়্যার দ্য ফার্স্ট টু নো। ৩৪ বছরের এফটিআইআইয়ের চাত্রী পায়েল এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের সময় ইনস্টিটিউটের ডিরেক্টর প্রশান্ত পাথর্বে ২০১৫ সালে ১৭ অগস্ট পায়েল তাঁকে হেনস্থা করেছিলেন এবং তাঁর অফিস ভাঙচুর করেছিলেন।
চার মাস ধরে আন্দোলন চালিয়েছিলেন পায়েল। প্রতিবাদে সামিল হওয়ার জন্য স্কলারশিপ এবং বিদেশে পড়ার সুযোগ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপরেও পায়েল জানিয়েছে এফটিআইআইয়ের শিক্ষকরা ভাল নাগরিক তৈরি করতে সাহায্য করেন। তাঁরা কেবল ভাল ফিল্মমেকার তৈরি করেন না পড়ুয়াদের ভাল মানুষ হতেও সাহায্য করেন।












Click it and Unblock the Notifications