‘টাইগার ৩’ ছবির আগেই কি মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’? কী জানালেন বার্থডে বয় সলমন
সলমন খান আজ ৫৬ বছরে পা রাখলেন
বিখ্যাত অভিনেতা সলমন খান আজ ৫৬ বছরে পা রাখলেন। তাঁর জন্মদিনে ভক্তরা শুভেচ্ছা বার্তা দিলেন। সলমন খান ও শাহরুখ খান ভক্তদের জন্য সবচেয়ে আনন্দের খবর। 'পাঠান’ ছবিতে এসআরকে, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনয় করবেন। সলমন মানও একটি ছোট চরিত্রে থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, সলমন খানের সঙ্গে 'টাইগার ৩’ তে দেখা যাবে শাহরুখ খানকে।

সলমন-শাহরুখ খান একই ছবিতে
সলমন খান এও নিশ্চিত করে বলেন,'শুধুই আমি ই না, এসআরকেও এক বিশেষ চরিত্রে দেখা যাবে। 'পাঠান' তার ছবি টাইগার ৩ এর আগে মুক্তি পেতে পারে। জানা গিয়েছে, মুম্বইয়ে শ্যুটিং শেষ করেই দীপিকা পাড়ুকোন ও 'পাঠান'-এর টিমের সঙ্গে স্পেনের উদ্দেশে উড়ে যাবেন শাহরুখ খান। সেখানেই শোনা যাচ্ছে 'পাঠান' ছবির গানের দৃশ্যের শ্যুটিং হবে।

অভিনেতাকে সাপে কামড়ায়
অভিনেতা জানান, তিনবার সাপে কামড়েছে তাঁকে। ২৫ ডিসেম্বর সলমন খানকে একটি সাপে কামড়েছিল। এটি পানভেলের তার ফার্মহাউসের বাগান বাড়ির ঘটনা। অভিনেতাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তাকে ছয় ঘন্টা চিকিৎসা করা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

অভিনেতা কী জানলেন
সলমন খান সাপের কামড়ের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "একটি সাপ আমার খামারবাড়িতে ঢুকেছিল। আমি লাঠি দিয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে তা আমার হাতের কাছে পৌঁছেছিল। তারপর ছেড়ে দেওয়ার জন্য আমি এটিকে ধরেছিলাম, যখন এটি আমাকে তিনবার কামড়েছিল। এটা ছিল এক ধরনের বিষাক্ত সাপ। আমি ৬ ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম। এখন ভালো আছি।"

আজ জন্মদিন অভিনেতার
সলমন খান এখন পুরোপুরি ভালো আছেন। তিনি তার ৫৬ তম জন্মদিন উদযাপন করবেন আজ, ২৭ ডিসেম্বর, পানভেলে তার খামারবাড়িতে। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন বেশ কয়েকজন সেলিব্রিটি। আজ তাঁর জন্মদিনের সকালে অনুরাগীদের জন্য খুশির খবর।












Click it and Unblock the Notifications