Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parineeti Chopra-Raghav Chaddha Wedding: রাগণীতির চণ্ডীগড়ে রিসেপশন ৩০ সেপ্টেম্বর, প্রকাশ্যে আমন্ত্রণ পত্র

পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা বিয়ের পর দিল্লি পৌঁছে গিয়েছেন। সকলেই অপেক্ষা করছেন কবে হবে গ্র্যান্ড রিসেপশন। বিয়ে থেকে রিসেপশন সব তথ্যই গোপন রাখা হয়েছে। রিসেপশন দুই জায়গায় হবে বলে জানা গিয়েছিল। কিন্তু কবে হবে তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য কারোর কাছে ছিল না।

সূত্রের খবর রাঘব চড্ডা নাকি আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে একটি রিসেপশন দিচ্ছেন। তার আমন্ত্রণ পত্রও ফাঁস হয়ে গিয়েছে। সেই রিসেপশনে নাকি রাঘব চড্ডার রাজনৈতিক পরিচিতরাই উপস্থিত থাকবেন। এবং দুই বাড়ির পরিবারের লোকেরা উপস্থিত থাকবেন।

Parineeti Chopra-Raghav Chaddha Wedding

এর পরে মুম্বইয়ে পরিণীতি চোপড়া রিসেপশন দেবেন সেখানে বলিউডের তাবর অভিনেতা এবং পরিণীতির পরিচিতরা থাকবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে কবে মুম্বইয়ে সেই রিসেপশন হবে তার দিন এখনও স্পষ্ট করে জানা যায়নি। বলা ভাল গোপনীয়তা বজায় রেখেছে দুই পরিবারই।

উদয়পুরে গত ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে। উদয়পুরে লীলা প্যালেস হোটেল এবং উদয়পুর লেক প্যালেস হোটেলে বসেছিল বিয়ের আসর। সেখানে তিনদিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি এবং বিয়ের অনুষ্ঠান হয়েছে সেখানে। মহারাজা স্যুটও বুক করা হয়েছিল সেখানে। এই মহারাজা স্যুইটের প্রতিরাতের ভাড়া ১০ লক্ষ টাকা।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার পরিবারের লোকেবা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হরভজন সিং, সানিয়া িমর্জা, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তবে পরিণীতি চোপড়ার দিদি প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত থাকতে পারেননি। তিনি ব্যস্ত ছিলেন কাজে। এমনই জানিয়েছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। তিনি অবশ্য পরিণীতির বিয়ের সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+