১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না বনশালীর 'পদ্মাবতী', যা জানাল প্রযোজনা সংস্থা

১ লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত ছবি 'পদ্মাবতী'।

১ লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত ছবি 'পদ্মাবতী'। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে ইতিমধ্যেই ফিল্মের প্রযোজকদের জানিয়েছে, যে তাঁদের আবেদনপত্র সম্পূর্ণভাবে ফিল-আপ করা হয়নি। আর তার জেরেই ছবির মুক্তি পিছোচ্ছে বলে জানা গিয়েছে । ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছ, আইনের নিয়ম মেনেই ছবির মুক্তির দিন পেছানো হয়েছে।

পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না বনশালীর 'পদ্মাবতী'

সূত্রের খবর, সিবিএফসি-র কাছে জমা পড়া ছবির আবেদনপত্রে যে সমস্ত দিকগুলি আপূর্ণ রয়েছে, তা পূরণ হওয়ার পর, সিবিএফসি আবেদনপত্র হাতে পেলে তা খতিয়ে দেখবে। সেই আবেদনপত্র খতিয়ে দেখার পরই , 'পদ্মাবতী' ছবির মুক্তির ভাগ্য নির্ধারিত হবে। এদিকে, ছবি মুক্তি নিয়ে প্রেস রিলিজ প্রকাশ করেছে ভায়াকম এইট্টিন।

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না বনশালীর 'পদ্মাবতী', যা জানাল প্রযোজনা সংস্থা

এর আগে ১ লা ডিসেম্বর দেশজোড়া বনধের ডাকও দেয় রাজপুত কার্নি সেনা। তাঁদের আপত্তি ছবিতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজিকে নিয়ে তৈরি করা দৃশ্য নিয়ে। যা রাজপুত সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, রাজস্থান থেকে কলকাতা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বেনারস,তামিনলাড়ুর বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখায় রাজপুত সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী।

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না বনশালীর 'পদ্মাবতী'

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর মাথার দাম ঘোষণা করা হয়। শুধু তাইই নয়, ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাক কেটে ফেলারও হুমকি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+