মহালয়ার দিন মুক্তি পেল ‘শুভ বিজয়া’র টিজার, চোখের জলে ভাসলেন বনি–কৌশানীরা
মহালয়ার দিন মুক্তি পেল ‘শুভ বিজয়া’র টিজার, চোখের জলে ভাসলেন বনি–কৌশানীরা
দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় এসে গেল। আর দেখতে দেখতে তা চারদিনের উৎসবে সকলকে ভাসিয়ে দশমীতে বিদায়ের সুর বাজবে বাতাসে। নবমীর রাত থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পর্ব। উমার এবার বাড়ি ফেরার পালা। একটা বছরের অপেক্ষা মা আসছে, পুজোর সাজ, পুজোর ঘোরা, পরিবারের সঙ্গে চারটে দিন কাটানো, খাওয়া সঙ্গে প্রেমও থাকে বেশ রমরমিয়ে।

তবে নবমীর রাত থেকেই চেনা আলোরগুলোই যেন জৌলুস হারায়, ম্লান হয়ে যায় মাতৃপ্রতীমার মুখও। শুভ বিজয়া শুভ হয়েও যেন সকলের চোখে জল এনে দেয়। আর মহালয়ার দিন কৌশানী-বনি, চুর্ণী-কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত 'শুভ বিজয়া'র টিজার প্রকাশ্যে এল।
এই সিনেমার টিজারে দেখা গেল সব অভিনেতা-অভিনেত্রী মুখে বিষাদের ছায়া।
প্রতিটা মুহূর্তে কোলাজে ভরে থাকা এই টিজ়ার বেশ কিছুটা ইঙ্গিত দিল ছবির বিষয় বস্তুর। তবে পুরোটাই মন খারাপ করা আবেগ ঢালা নয়, পুজোর হুল্লোরও তালিকা থেকে বাদ পড়ল না। যেখানে নাচ-গান, সবটাই টিজারের অংশ হয়ে ওঠে। তবে এ সব বিষয়ের মধ্যে মা দুর্গার বিদায় থেকে শুভ বিজয়ার মুহূর্ত যে ছবিতে আলাদা মাত্রা যোগ করবে এটা আর নতুন করে বলার কিছু নেই।
বনি-কৌশানি জুটি ও রিল লাইফ দম্পতি হিসাবে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে রয়েছেন, দেবতনু, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে সহ আরও অনেকে। ছবিটি পুজোর পরই মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications