৬০তম জন্মদিনে অনুরাগী ও মিডিয়ার সঙ্গে ভাগ করে নিলেন আনন্দ, প্যানভেলে কেক কাটলেন সলমান খান
বলিউডের 'ভাইজান' সলমান খান আজ ৬০ বছরে পা দিলেন। ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিন ঘিরে উৎসবের আমেজ থাকলেও উদযাপনের এক বিশেষ মুহূর্তই মন জয় করেছে অনুরাগীদের। প্যানভেলের ফার্মহাউস থেকে বেরিয়ে সেখানে অপেক্ষারত পাপারাৎজিদের সঙ্গে কেক কাটলেন সালমান।
শুধু তাই নয়, নিজে হাতে কেক তুলে দিলেন সংবাদমাধ্যম কর্মীদের তারপর হাসিমুখে ক্যামেরার সামনে পোজ। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল, ফের প্রমাণ করল মিডিয়ার সঙ্গে সালমানের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক।যদিও জন্মদিনের মূল অনুষ্ঠান ছিল ব্যক্তিগত পরিসরে, তবু আমন্ত্রিত অতিথিদের তালিকা ছিল নজরকাড়া।

বলিউডের বহু পরিচিত মুখ হাজির ছিলেন এই পার্টিতে। আদিত্য রয় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশির মতো তারকারা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরাও ছিলেন পূর্ণ শক্তিতে ভাই আরবাজ খান স্ত্রী শুরা খানের সঙ্গে, ভাগ্নে আরহান ও নির্ভান খান, বোন আর্পিতা খান স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে যোগ দেন উদযাপনে।
তারকাখচিত এই সন্ধ্যায় আরও চমক যোগ করেন তবু। পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে নিয়ে উপস্থিত হন। সলমানের বাবা ও মা সেলিম খান ও সালমা খান উপস্থিত থাকায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও ব্যক্তিগত ও আবেগঘন।
জন্মদিনের আনন্দের মধ্যেই অনুরাগীদের নজর ছিল সলমানের পরবর্তী কাজের দিকে। বিশেষ করে বহু প্রতীক্ষিত ছবি 'ব্যাটল অফ গালওয়ান' নিয়ে বড় আপডেটের অপেক্ষা। সূত্রের খবর, জন্মদিনেই ছবির একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা অ্যাসেট প্রকাশের কথা। দুপুর ২টা থেকে ৪টার মধ্যে সেই চমক সামনে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি 'ব্যাটল অফ গালওয়ান' বাস্তব ঘটনার প্রেক্ষাপটে সাহস, ত্যাগ ও দৃঢ়তার কাহিনি তুলে ধরবে। সলমান খান নিজেই প্রযোজনা করছেন 'সালমান খান ফিল্মস' এর ব্যানারে। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
এতেই শেষ নয়। জন্মদিন উপলক্ষে বন্ধু, পরিবার ও সহকর্মীদের তৈরি একটি বিশেষ ট্রিবিউট ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। সেখানে সালমানের সঙ্গে কাজ করার স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেবেন পরিচালক ও ঘনিষ্ঠরা।
সব মিলিয়ে ৬০ এর দোরগোড়ায় দাঁড়িয়ে সালমান খানের জন্মদিন শুধু উদযাপন নয়, অনুরাগীদের জন্য উপহারেও ভরপুর।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications