অক্ষয়ের জন্মদিনে ফিরে দেখা 'খিলাড়ি' কুমারের সঙ্গে টুইঙ্কলের প্রেমকাহিনি

৫১ এ পা রাখলেন অক্ষয় কুমার। জন্মদিন উপলক্ষ্যে স্ত্রী টুইঙ্কল ও বন্ধু ববি দেওলের সঙ্গে পার্টিতে মাতেন বলিউডের এই গুণী অভিনেতা।

৫১ এ পা রাখলেন অক্ষয় কুমার। জন্মদিন উপলক্ষ্যে স্ত্রী টুইঙ্কল ও বন্ধু ববি দেওলের সঙ্গে পার্টিতে মাতেন বলিউডের এই গুণী অভিনেতা। শুধু অভিনেতা হিসাবেই নন, স্বামী হিসাবেও অক্ষয় যে এক্কেবারে ১০০ এ ১০০ পাওয়ার দাবি রাখেন, তা বহু ঘটনা থেকেই স্পষ্ট। কীভাবে টুইঙ্কল আসেন অক্ষয়ের জীবনে? বহু মহিলার প্রাণপুরুষ অক্ষয়কে কীভাবে নিজের প্রেমে বেঁধে ফেলেন টুইঙ্কল? এই সমস্ত প্রশ্নে উত্তর পেতে দেখে নেওয়া যাক অক্ষয়-টুইঙ্কলের প্রেম কাহিনি।

প্রথম দেখা

প্রথম দেখা

অক্ষয়ের সঙ্গে টুইঙ্কলের প্রথম দেখা একটি ফিল্ম ম্যাগাজিনের ফটোশ্যুটে। টুইঙ্কলকে প্রথমবার দেখেই তাঁর প্রেমে পড়ে যান অক্ষয়। একথা 'খিলাড়ি' কুমার বহুবার, বহু জায়গায় স্বীকার করেছেন।

কেন টুইঙ্কল এত স্পেশ্যাল?

কেন টুইঙ্কল এত স্পেশ্যাল?

এই প্রশ্নের উত্তরে অক্ষয় বহুবার জানিয়েছেন যে, শুধু রূপ নয়, বিভিন্নভাবে টুইঙ্কলের ব্যবহারে তিনি মজে গিয়েছিলেন। টুইঙ্কলের বেশ কিছু গুণ তাঁকে আকর্ষণ করে।

বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব

অক্ষয় কুমার প্রেমে পড়তেই টুইঙ্কলকে বিয়ের প্রস্তাব দেন। এই ঘটনা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন। 'কফি উইথ করণ' শো-তে অক্ষয় জানান, ২০০০ সালে টুইঙ্কল অভিনীত 'মেলা' মুক্তি পাওয়ার কথা ছিল। অক্ষয়কে টুইঙ্কল জানান , ছবিটি ফ্লপ হল , তবেই তিনি অক্ষয়কে বিয়ে করবেন, নয়তো কেরিয়ার নিয়ে এগিয়ে যাবেন। 'মেলা' ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

বিয়ের অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠান

২০০১ সালে টুইঙ্কলের সঙ্গে অক্ষয়রে বিয়ে হয়। খুব ঘরোয়া আসরে বিয়ে হয় টুইঙ্কল ও অক্ষয়ের। মাত্র ৫০ জন আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে। রাজেশ খান্না মেয়ে টুইঙ্কলের হাত যখন অক্ষয়ের হাতে তুলে দেন, সেই সময়ে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আমির খান, রাজনীতিবিদ অমর সিং প্রমুখরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+