Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাঙালি মা বনাম বিদেশি প্রেমিকা!‌ দু’‌জনের মাঝে আটকে অঙ্কুশ, প্রকাশ্যে ‘‌ওগো বিদেশিনী’‌র ট্রেলার

বাঙালি মা বনাম বিদেশি প্রেমিকা!‌ দু’‌জনের মাঝে আটকে অঙ্কুশ, প্রকাশ্যে ‘‌ওগো বিদেশিনী’‌র ট্রেলার

বৃহস্পতিবারই টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সিনেমা '‌ওগো বিদেশিনী'‌র টিজার দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যে টিজারে দেখা যায় অঙ্কুশ এক বিদেশি মেয়েকে আলিঙ্গন করছেন। এবার সেই সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল।

বাঙালী মা বনাম বিদেশী প্রেমিকা!‌ দু’‌জনের মাঝে আটকে অঙ্কুশ, প্রকাশ্যে ‘‌ওগো বিদেশিনী’‌র ট্রেলার

এসকে মুভিজের এই '‌ওগো বিদেশিনী'‌ সিনেমার ট্রেলারে অঙ্কুশকে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে নবাগতা আলেকজান্দ্রার টেলারের সঙ্গে। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই সিনেমার ট্রেলারে দেখা যাবে, বিদেশে থাকা এক বাঙালি ছেলের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত মা-বাবার হঠাৎ ছেলের কাছে আগমন। আর এখানে বাবাই এক বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁর সঙ্গে লিভিংও করছেন। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, অঙ্কুশের মায়ের সঙ্গে ধীরে ধীরে বিদেশিনীর সম্পর্ক খুব ভালো হয়ে গেলও ছেলের জন্য তাঁর পছন্দ ভারতীয় মেয়ে। এই দোটানার মধ্যে দিয়েই যেতে হবে অঙ্কুশকে। শেষে কি হতে চলেছে তা দেখার জন্য অপেক্ষা আর একটা মাসের।

নভেম্বরে এই সিনেমা মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অঙ্কুশ ও আলেকজান্দ্রা ছাড়াও রয়েছে রাজনন্দিনী পাল, মানসী সিনহা, শান্তিলাল মুখোপাধ্যায়। মূলত জাঁদরেল এক মায়ের সঙ্গে বিদেশীনি প্রেমিকার সম্পর্ক কীভাবে সহজ থেকে সহজতর হয়ে ওঠে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। কিছুদিন আগেই এই সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় দিয়ে অঙ্কুশ লিখেছিলেন, 'ভারতীয় মায়ের মনের অগাধ আশা বনাম এক বিদেশিনীর ভালোবাসা। মায়ের হাতে বানানো আচার বনাম বিদেশি কালচার। সে যেই জিতুক না কেন মাঝে পিসবো আমি।'‌

প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখতে চলেছেন মডেল আলেকজান্দ্রা টেলর। তিনি মিস ম্যানচেস্টার, মিস আয়ারল্যান্ড, মিস সুপার ট্যালেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, মিস ব্রিটেন, গ্লোবাল মডেল অফ দ্য ওয়ার্ল্ড এইসবের খেতাব পেয়েছেন। এই সিনেমা ছাড়াও অঙ্কুশের মির্জা, সান্টা ও চন্দ্রবিন্দু আসছে। যার মধ্যে দু'‌টি সিনেমায় অভিনেতা জুটি বাঁধবেন ঐন্দ্রিলার সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+