Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট নুসরতের, দেখা গেল কি ঈশানকে

মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট নুসরতের, দেখা গেল কি ঈশানকে

গতকালই সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। আর তার পরের দিনই সোশ্যাল মিিডয়ায় দিলেন ছবি। মা হওয়ার পর এই প্রথম ইনস্টাতে কোনও ছবি পোস্ট করলেন নুসতর জাহান। যদিও সেই ছবিতে ঈশানের কোনও ছবি ছিল না।অর্থাৎ মা হওয়ার আগে নিজেরই একটা ছবি শেয়ার করেছেন তিনি। ছবি পোস্ট করেই বুঝিয়ে দিয়েছেন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকলেও নিজের অভিনেত্রী সত্ত্বাকে তিনি ভুলে যাননি। সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাগিয়ে রেখেছেন নতুন মা।

ছবি পোস্ট করলেন নুসরত

ছবি পোস্ট করলেন নুসরত

মা হয়েেছন নুসরত। অভিনেত্রী সাংসদের সন্তানকে একঝলক দেখার কৌহল চরমে নেটপাড়ায়। অভিনেত্রী কিন্তু সেসবকে কান দিতে রাজি নন। নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করছেন তিনি। সেকারণে হাসপাতাল থেকে বেরিয়েও নুসরত কিন্তু ছেলের মুখ প্রকাশ্যে আসতে দেননি। এমনকী হাসপাতালের ভেতরেও নুসরতের সন্তানকে নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।নুসরতের সি সেকশনের দিন যশের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে এসেছিল বটে। তারপরে আর তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসতে দেননি নুসরত। তবে ছেলের নাম রাখার কথা জানিয়েছিলেন তিিন। নুসরত নিজের ছেলের নাম রেখেছেন ঈশান।

ছেলের পিতৃপরিচয় নিয়ে জল্পনা

ছেলের পিতৃপরিচয় নিয়ে জল্পনা

ছেলের নাম রেখেছেন ঈশান। জন্মের পরের দিনই জানিয়েছেন অভিনেত্রী সাংসদ। তারপরেই নুসরতের সন্তানের পিতা কে তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অভিনেতা যশের নামের প্রথম অক্ষর ওয়াই আবার নুসরতের ছেলের নামের প্রথম অক্ষরও ওয়াই তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ছেলের নাম রেখেই তার পিতার নামের ইঙ্গিত দিলেন নুসরত। হাসপাতালে নুসরতকে নিয়ে আসা থেকে শুরু করে সন্তান হওয়ার পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যশকে। জন্মাষ্টমীর দিন নুসরত বাড়ি ফেরেন হাসপাতাল থেকে। সেদিন নুসরতের সন্তান িছল যশের কোলে। নুসরতকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন যশ। সোশ্যাল মিডিয়ায় অনেকে নুসরতের সন্তানের জন্মের পর যশকেও শুভেচ্ছা জানিয়েছেন। তার থেকেই জল্পনার পারদ চড়তে শুরু করে।

একই ফটোগ্রাফারের তোলা ছবি

একই ফটোগ্রাফারের তোলা ছবি

নুসরত যে ছবিটি ইনস্টা পোস্ট করেছেন সেই ছবির ফটোগ্রাফার আবার তাঁর প্রাক্তন লিভ ইন পার্টনার নিখিল জৈনের ছবিও তুলেছেন। কয়েকদিন আগে যশ নিজের একাছি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাতে সেগুলিও আবার তোলা হয়েছে ওইএকই ফটোগ্রাফারের কাছে। এই নিয়ে আবার জল্পনা বেড়েছে তাহলে কি ফের প্যাচ আপের পথে হাঁটছে যশ - নুসরত ও নিখিল। যদিও নিখিল জানিয়েছেন তিনি কোনওদিন আর নুসরতকে ফোন করবেন না। নুসরতকে যদিও সন্তান হওয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তাই নিয়েও জল্পনা শুরু হয়েছিল টলি পাড়ায়।

পাশে দাঁড়ালেন সিঙ্গল মাদাররা

পাশে দাঁড়ালেন সিঙ্গল মাদাররা

নুসরতরে মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিিডয়ায় একাধিক তির্যক আক্রমণ করেছেন অনেকে। সন্তানের পিতা কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।নুসরত অবশ্য এই নিয়ে কোনও কথাই বলতে চাননি। এদিকে আবার এই পরিস্থিতিতে নুসরতের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গিল মাদাররা। একা নুসরত নন টলি পাড়ার একাধিক অভিনেত্রী তাঁদের সন্তানকে বড় করে তুলেছেন নিজের পরিচয়ে। অপর্ণা সেন থেকে শুরু করে, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। বাংলাদেশের প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিনও নুসরতকে সমর্থন করে ফেসবুক পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন শিশু কার ঔরসজাত সেটা বড় কথা নয়, যিনি গর্ভে ধারন করেছেন সন্তান তাঁরই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+