ভিন্ন ধরণের গল্প নিয়ে আসছে নতুন সিরিজ ‘নেক্রো’
ভিন্ন ধরণের গল্প নিয়ে আসছে নতুন সিরিজ ‘নেক্রো’
কোভিড পরিস্থিতিতে একে একে বন্ধ হয়েছিল প্রেক্ষাগৃহগুলি। আর ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছিল ওটিটি প্ল্যাটফর্ম। সেইসময় ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই রেশ এখনও কাটেনি। বরং যতদিন যাচ্ছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। শীঘ্রই আসছে এমনই একটি ওয়েব সিরিজ 'নেক্রো'। একটু ভিন্ন ধরণের গল্প রয়েছে এই সিরিজে।

একটি খুনকে ঘিরে শুরু হয় সিরিজের পটভূমি। পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, যে লোকটি এই খুনগুলি করছে সে 'নেক্রোফিলিয়া' রোগে আক্রান্ত। কিন্ত কে সেই রোগী, আর কেই বা সেই খুনী? সব কিছুর সমাধানে খুনী কি ধরা পরবে? সিরিজটি দেখা শুরু করলে এই প্রশ্নগুলিই মাথায় ঘুরপাক খাবে। এভাবে সিরিজটির গল্প যত এগোতে থাকবে সাসপেন্সও তত বাড়তে থাকবে।

ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপ মোদক। অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য। অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রেমো ও দেবপ্রসাদ হালদার-কে। সিরিজটির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্বে রয়েছেন সৌম্যজিত আদক।

অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায়ের কথায়, "নেক্রো, আমার প্রথম ওয়েব সিরিজ। এবং চরিত্রটি পুরোপুরি ভিন্ন ধরনের। দীপ খুব নবাগত পরিচালক। কিন্তু ওর গল্প শোনার পর আমি সিরিজটি করতে ইচ্ছুক হই। আশা করছি ভালো চরিত্র দর্শকরা উপহার পাবেন।"
'হোয়াইটস ফেদারস প্রোডাকশন' এর ব্যানারে এবং প্রযোজক প্রদীপ বাজাজের প্রযোজনায় মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ 'নেক্রো'।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications